মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে আশ্রয়কেন্দ্রে লায়লা খাতুন নামে শতবর্ষী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি অসুস্থ ছিলেন। লায়লা খাতুন হিঙ্গুলী ইউনিয়নের মেহেদী নগর গ্রামের খুরশিদ আলমের স্ত্রী।
ধুমঘাট হাজী চাঁন মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরের ছাপা বলেন, বৃহস্পতিবার রাতে আশ্রয়কেন্দ্রে আসা লায়লা খাতুন স্বাভাবিক অবস্থায় মারা যান। পরে বারইয়ারহাট পৌর এলাকায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বন্যার কারণে ধুমঘাট হাজী চাঁন মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আশ্রয় নিয়ে ছিলেন লায়লা খাতুন।







