মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের অভিযানে ৮’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গা নারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভা এলাকায় অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে সৌদিয়া বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মাহমুদ হোসেনের মেয়ে জমিলা বেগম (২৫) ও একই ক্যাম্পের শেখ রহমত উল্ল্যাহর মেয়ে খুরশিদা বেগম (২৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার বাস কাউন্টার এলাকায় অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে সৌদিয়া বাসে (ঢাকা-মেট্টো-ব ১১-৪৫২০) তল্লাশি চালিয়ে দুই রোহিঙ্গা নারীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা দুইটি ভ্যানিটি ব্যাগ থেকে ৮’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ‘শনিবার ভোরে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে যাত্রীবাহী সৌদিয়া বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৮’শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।’








