মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে পৃথক অভিযান চালিয়ে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৮ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার (১ জুলাই) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গড়তাকিয়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সহ মো. হানিফ আলী (২৮) ও বারইয়ারহাট-খাগড়ছড়ি সড়কে অভিযান চালিয়ে গাঁজা সহ মোঃ তারিফ আহমেদ (২৪) কে গ্রেপ্তার করা হয়। মোঃ হানিফ আলী মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া গ্রামের মো. ওমর আলীর ছেলে। মোঃ তারিফ আহমেদ মিরসরাই উপজেলার মধ্যম ওয়াহেদপুর গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, জব্দকৃত ৬৫০ পিছ ইয়াবার দাম ১ লাখ ৯৫ হাজার টাকা ও ১৮ কেজি গাঁজার দাম ১ লাখ ৮০ হাজার টাকা। গ্রেপ্তারকৃত মো. হানিফ আলী ও মো. তারিফ আহমেদ এর নামে থানায় মাদক মামলা রুজু শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের...








