মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে মৎস্য বিভাগের উদ্যোগে ইলিশ সংরক্ষণ অভিযানে প্রায় ৩০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) উপজেলার বামনসুন্দর ও সাহেরখালী স্লুইসগেট সংলগ্ন এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে পোয়া, চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাসিম আল মাহমুদ জানান, ইলিশ ও সামুদ্রিক মাছ আহরণে ১৩ অক্টোবর হতে ৩ নভেম্বর চলমান ২২ দিনের নিষেধাজ্ঞা উপলক্ষে শুক্রবার দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পোয়া, চিংড়িসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩০০ কেজি সামুদ্রিক মাছ ও ৪০ কেজি বরফ জব্দ করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত বরফ সমুদ্রে ফেলে বিনষ্ট করা হয়েছে এবং জব্দকৃত মাছ কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেছেন কোস্টগার্ডের মিরসরাই স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মোসলেহ উদ্দিন।
শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা এবং আধুনিক ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা দিতে চট্টগ্রামের মিরসরাইয়ে স্টুডেন্ট...








