উন্নয়ন হয়েছে মিরসরাইয়ে
মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য মাহবুব রহমান রুহেল বলেছেন, ‘আপনাদের সাথে ৫৪ বছর আমার বাবা ছিল। আপনারা দেখেছেন মিরসরাইয়ের জন্য আমার বাবা কি করেছেন। আমার মনে হয় না অন্যকোন সংসদ সদস্য এত কাজ করেছে এমন সংসদ সদস্য নেই চট্টগ্রাম বিভাগের মধ্যে। এই মিরসরাই অন্যান্য জায়গা থেকে অনেক আলাদা। আমাদের এখানে ২ টা পৌরসভা রয়েছে, ২ টা থানা রয়েছে এবং ২ টা ফায়ার সার্ভিস স্টেশন রয়েছে। এর পাশাপাশি গত ১৫ বছরে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে মিরসরাইয়ে। আমার মনে আছে ২০ বছর আগে ৫০ ভাগ রাস্তাঘাট কাঁচা ছিল। অনেক ব্রীজ ছিল না, পুল ছিল না, কালভার্ট ছিল না। এখন যে উন্নয়ন হয়েছে মানুষের অবস্থা অনেক ভালো। সার্বিকভাবে অনেক উন্নয়ন হয়েছে মিরসরাইয়ে। একজন সংসদ সদস্য কিভাবে একটা জনপদকে বদলে দিতে পারে তার একটা উদাহরন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।’
মঙ্গলবার মিরসরাই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক ও গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাহবুব উর রহমান রুহেল।
এসময় উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, সাবেক মেয়র এম শাহজাহান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ উদ-দৌলা, সদস্য মুহাম্মদ সেলিম উদ্দিন, মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি সাইফুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, মিরসরাই পৌরসভার কাউন্সিলর ইলিয়াছ হোসেন লিটন, ওসমান গনি, আল ফায়হাত সংগ্রাম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক এসএম নেওয়াজ চৌধুরী, মিরসরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাফর ইকবাল নাহিদ, মিরসরাই কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রিপাত, সভাপতি সরোয়ার জামান সিপাতসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।
সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...






