মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বেশ কিছুদিন ধরে চুরি বেড়েছে। প্রতিরাতে উপজেলার কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে। শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ইছাখালী ইউনিয়নের মুন্সিগ্রামে সদ্য কেনা একটি মোটরসাইকেল নিয়ে গেছে চোরের দল। চুরির ঘটনায় মোটরসাইকেলের মালিক বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। একই রাতে স্থানীয় মিঠাছরা এলাকায় সালা উদ্দিনের একটি মোটরসাইকেল চুরি হয়।
মোটরসাইকেল মালিক এরাদুল হক ভূঁইয়া জানান, লাল রংয়ের বাজাজ মোটরসাইকেলটি গত ১০ সেপ্টেম্বর কিনেন। প্রতিদিনের ন্যায় শনিবার রাতে মোটরসাইকেলে তালা লাগিয়ে নিজ বাড়ির উঠানে রেখেছিলেন। মধ্যরাতে সদ্য কেনা মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় চোরের দল। মোটরসাইকেলটি বাজাজ কোম্পানির এন-১৬০ মডেলের। অভিনব কায়দায় মোটরসাইকেল চুরির পর আমার কাছে দাবী করা হয় মুক্তিপণ।
তিনি আরো জানান, কিস্তিসহ গাড়িটি কিনতে খরচ হয়েছিল ২ লাখ ১০ হাজার টাকা। গাড়ি চুরি হওয়ার পরে আজ (রবিবার) দিনে একটি নম্বর থেকে ফোন দিয়ে ৩০ হাজার টাকা দাবী করেন। আমি একটি নগদ নাম্বারে ১৫ হাজার টাকা পাঠাই। এরপর থেকে তাদের নাম্বারে কল দিয়ে সংযোগ স্থাপন করা যায়নি।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে৷ চুরি বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের...








