মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে সংসদ সদস্য নুরুল আমিনের পক্ষ থেকে ঈদ উপহার দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) ইউনিয়ন নেতৃবৃন্দের মাধ্যমে এসব উপহার তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন, মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সালা উদ্দিন সেলিম চেয়ারম্যান, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজীসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী বলেন, মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিনের পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার ১৬ ইউনিয়ন দুই পৌরসভায় ৭০০ পিচ শাড়ী, ১০০ পিস থ্রী পিচ, ৫০ পিচ হাজ্বী গামছা ও দুস্থদের মাঝে ১০ লাখ টাকা প্রদান করা হয়েছে।








