মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে বিবি জোবেদা (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৩০ মে) দুপুরে উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দক্ষিণ অলিনগর উত্তর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে। বিবি জোবেদা ওই এলাকার গিয়াস উদ্দিনের মেয়ে। সে করেরহাট পিএনজি (বিডি) লিমিটেড গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতো।
জানা গেছে, বিবি জোবেদার সাথে একই এলাকার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল। ১০-১৫ দিন আগে ওই ছেলে তাকে একটা মোবাইল দেয় কথা বলার জন্য। মঙ্গলবার রাতে তার বাবা মোবাইলটা দেখে ফেলে। জোবেদার বাবা মেয়েকে নির্দেশ দেয় ছেলের দেওয়া মোবাইল যেন ফেরত দেয়। এনিয়ে বাবা-মেয়ের সাথে ঝগড়া হয়। দুপুরে তাকে পরিবারের সদস্যরা একাধিকবার ডাকাডাকি করলেও তার রুমের দরজা না খোলায় পরবর্তীতে রুমের দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে গলায় ফাঁস দেওয়া লাশ দেখতে পান।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাফিজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের...








