মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সাড়ে ৬৪ কেজি গাঁজসহ ইকবাল হোসেন (৩৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৭। সোমবার (১৪ অক্টোবর) রাত ১ টায় বারইয়ারহাট পৌর সদরের বারইয়ারহাট বাস কাউন্টার মার্কেটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ইকবাল বারইয়ারহাট পৌরসভার পশ্চিম জামালপুর এলাকার শহিদুল ইসলামের পুত্র।
র্যাব-৭ জানায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট এলাকায় বাস কাউন্টারের ভিতরে ইকবাল মাদকদ্রব্য পরিবহনের উদ্দেশ্যে অবস্থান করছিল। এই তথ্যের ভিত্তিতে রাত ১ টায় র্যাব-৭ এর একটি দল অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে ইকবাল পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আটক ইকবালকে তল্লাশী করে এবং জিজ্ঞাসাবাদে ৭ টি কাগজের তৈরি কার্টুনের ভিতর বিভিন্ন রংয়ের পলিথিনের উপর প্লাস্টিকের লাল সুতায় মোড়ানো ১২৭ বান্ডেলে সাড়ে ৬৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় সাড়ে ৯ লাখ টাকা।
র্যাব আরও বলেন, গ্রেফতার ইকবাল দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি পার্বত্য জেলা হতে স্বল্পমূল্যে বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে মিরসরাই উপজেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রয় করে আসছে। এবিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।
জোরারগঞ্জ থানার উিউটি অফিসার এসআই আতিকুর রহমান জানান, র্যাব-৭ এর একটি দল একাধিক মাদক মামলার আসামী ইকবাল হোসেনকে সোমবার রাতে থানায় হস্তান্তর করেছে। এই ঘটনায় র্যাব-৭ বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
চাটখিলে মুক্তিযোদ্ধা এডহক কমিটির আহ্বায়ক মাইন উদ্দিন সদস্য সচিব খোরশেদ নির্বাচিত
চাটখিলে মুক্তিযোদ্ধা এডহক কমিটির আহ্বায়ক মাইন উদ্দিন সদস্য সচিব খোরশেদ নির্বাচিত মোঃ বেল্লাল হোসাইন নাঈম , স্টাফ রিপোর্টার নোয়াখালীর চাটখিল...







