মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে গৃহবধূ জেরিন আক্তারকে (২৭) জোরপূর্বক বিষ পান করিয়ে হত্যার অভিযোগে তার স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গ্রেফতাররা হলেনÑনিহত জেরিন আক্তারের স্বামী ওহিদুন নবী তুহিন এবং শ্বশুর শেখ আহম্মদ। তারা মামলার এজাহারনামীয় যথাক্রমে ১ ও ২ নম্বর আসামি। নিহত জেরিন মিরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের খোরমাওয়ালা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।
জোরারগঞ্জ থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৬ আগস্ট দুপুর ১ টার দিকে ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর এলাকায় জেরিন আক্তারকে তার স্বামী ওহিদুন নবী তুহিন, শ্বশুর শেখ আহম্মদ ও শাশুড়ি শিরিনা আক্তার জোরপূর্বক বিষ পান করান বলে জেরিনের পরিবার অভিযোগ তুলেন। গুরুতর অসুস্থ অবস্থায় জেরিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, নিহত জেরিনের পরিবার জোরারগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনির আহম্মদ অভিযান পরিচালনা করে সোমবার রাত সাড়ে ১০ টার দিকে জামালপুর এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করেছেন। গ্রেফতার দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
মিরসরাইয়ে টেকসই পর্যটন উন্নয়নে বাস সার্ভিস চালুসহ নানা প্রস্তাব
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে টেকসই পর্যটন উন্নয়নে পর্যটন বাস সার্ভিস চালু, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, নিরাপত্তা জোরদার, প্রবেশ ফি কমানো...









