মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে চাঁদাবাজির মামলায় রিয়াজ কামাল (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। সে গত ১৮ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য শাহাদাত হোসেন শাকিলকে মারধর করে এবং চাঁদা দাবী করে। এই ঘটনায় শাকিল বাদী হয়ে মিরসরাই থানায় মামলা দায়ের (নং-৬) করে। মামলার এজাহারনামীয় ৩ নং আসামী রিয়াজ কামাল (২৮)।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, রিয়াজকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। এর আগে গত ১৮ ডিসেম্বর তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে আরো অপরাধ তদন্ত করে দেখা হচ্ছে।








