মিরসরাই প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মিরসরাই উপজেলার বারইয়ারহাট ডিগ্রি কলেজ শাখার নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে সদস্য সংগ্রহ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী। এসময় বারইয়ারহাট কলেজ ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম বাদশার সভাপতিত্বে যুগ্ম আহবায়ক ইমাম হোসেন ও শাহিনুর হাসানের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিনহাজ উদ্দিন টিটু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের আহবায়ক এমরান হোসেন ও সদস্য সচিব মোহন দে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বারইয়ারহাট ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমতিয়াজ উদ্দিন রিফাত, অপু সরকার, সাহাব উদ্দিন, সদস্য সাখাওয়াত হোসেন, কলেজ ছাত্রদল নেতা ফয়সাল হোসেন, নুরুল আলম, সাখাওয়াত হোসেন অয়ন, নাজমুল হোসেন, রাকিব হোসেন প্রমুখ।
সবশেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বারইয়ারহাট ডিগ্রি কলেজ শাখার নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের...








