Tuesday, October 13, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ চট্টগ্রাম বিভাগ

মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন বিদেশী বিনিয়োগকারীদের

admin by admin
June 20, 2025
in চট্টগ্রাম বিভাগ, জাতীয়, বাণিজ্য
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

# বিনিয়োগের জন্য সিদ্ধান্ত নিতে সফরটা অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে- প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার
এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন বিদেশী বিনিয়োগকারীরা। ৫৫ সদস্যের বিদেশী বিনিয়োগকারীদের প্রতিনিধিদল সোমবার (৭ এপ্রিল) বিকেল ৩ টার দিকে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পৌঁছেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ঢাকায় শুরু হওয়া ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনে আসা যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়াসহ ৪০ টি দেশের অর্ধশতাধিক বিনিয়োগকারী বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনের কর্মসূচির অংশ হিসেবে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে আসেন।
এসময় বেপজা অর্থনৈতিক অঞ্চল কার্যালয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চল সম্পর্কে তুলে ধরে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। ডকুমেন্টারি প্রদর্শন শেষে বেপজা অর্থনৈতিক অঞ্চল কার্যালয়ের সামনে ফটোশনের করেন বিনিয়োগকারীরা। এরপর তারা জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও বেপজা অর্থনৈতিক অঞ্চল গাড়িবহর নিয়ে ঘুরে ঘুরে দেখেন। এসময় বঙ্গোপসাগর উপকূলে কিভাবে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয় সেই বিষয়েও আলোকপাত করা হয়।
বিকেল ৫ টার দিকে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রশাসনিক ভবনে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নানা সুবিধা, ইতিমধ্যে কারা বিনিয়োগ করেছেন, কেন বিদেশী বিনিয়োগকারীরা বিনিয়োগ করবেন, বিগত বছরগুলোর সফলতার চিত্রসহ বিনিয়োগকারীদের সামনে নানা দিক তুলে ধরেন জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ ফারুক। এসময় তিনি জানান, ইতিমধ্যে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে উল্লেখযোগ্য বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো হলো বার্জার, এশিয়ান পেইন্টস, নিপ্পন এন্ড ম্যাকডোনাল্ড স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জাইহং মেডিকেল, আদানী, হেলথকেয়ার, উইলমার, ম্যারিকো, এসিআই, বিএসআরএম, বিজিএমইএ, বসুন্ধরা গ্রুপ, টিকে গ্রুপ, ইফাদ অটোস লিমিটেড।
তিনি আরো জানান, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্পের (প্রাইড) আওতায় ১ জানুয়ারি ২০২১ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ৪ হাজার ৩ শত ৪৭. ২১ কোটি টাকা বরাদ্দে বেসরকারি বিনিয়োগ প্রাধান্য, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই পরিবেশের উপর গুরুত্ব দেওয়া হয় এবং প্রাইড প্রোজেক্টের আওতায় মেজর ইনটারভেনশানসগুলো হলো ৩০ কিলোমিটার সড়ক, ৩১ কিলোমিটার ড্রেনেজ নেটওয়ার্ক, পাওয়ার নেটওয়ার্ক, টেলিকম নেটওয়ার্ক, গ্যাস নেটওয়ার্ক, স্কিল ডেভেলপমেন্ট সেন্টার, চাইল্ড কেয়ার সেন্টার, ইনভেস্টর ক্লাব, এনভায়রনমেন্টাল ল্যাব, এ্যানার্জি রেসপন্স সেন্টার, সিকিউরিটি এমিনিটিস, কন্সট্রাকশান অব সিইটিপি, রুপটপ এন্ড প্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট, সলিড ওয়েস্ট ম্যানেজম্যান্ট প্লান্ট, ডিসেলাইনেশান প্লান্ট, ইন্ড্রাস্ট্রিয়াল সিমবাইওসিস, স্কিল ডেভেলপমেন্ট ফর ২২০০০ ওয়ার্কার্স-ইনক্লুডিং ২০০০ ইন্টারভেনশান এরিয়া পিপল, ভাউচার প্রোগ্রাম, গ্র্যান্ট ফর গ্রীণ ইন্ট্রাস্ট্রিজ।
সবশেষে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার প্রেস ব্রিফ্রিংয়ে বলেন, ‘প্রায় ৬০ জনের মতো বিনিয়োগকারী চায়না, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া, ন্যাদারল্যান্ড, ইন্ডিয়াসহ বিভিন্ন দেশ থেকে আজ এসেছেন। তারা প্রথমে চট্টগ্রামের আনোয়ারা কোরিয়ান ইকোনোমিক জোন তারপর জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখেছেন। এখানে বিনিয়োগকারীদেরকে ধারণা দেওয়া হয়েছে যে বাংলাদেশে বিনিয়োগ করলে কি কি সুযোগ সুবিধা আছে, এখানে পর্যাপ্ত ল্যান্ড আছে, সেসব বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের সামনে তুলে ধরেছেন। বিনিয়োগের জন্য যেসব চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো এড্রেস করা হচ্ছে, এখানে পানির সমস্যা আছে সেটা এড্রেস করা হচ্ছে, শ্রমিক সমস্যা ছিল সেটাও কমে এসেছে, আধুনিক হাসপাতাল স্থাপন করা হয়েছে; পাঁচতারা মানের ইনভেস্টর ক্লাব তৈরি করা হয়েছে। এছাড়া অসংখ্য ফ্যাসিলিটিস বিনিয়োগকারীদের জন্য তৈরি করা হয়েছে। এখানে যদি তারা বিনিয়োগ করেন তাহলে তাদের বিনিয়োগটাকে কাজে লাগাতে পারবেন। বিনিয়োগের যে অপার সম্ভাবনা আছে সে সম্ভাবনা তারা এক্সপ্লোয়েট করতে পারবেন, এক্সপ্লোয়েট করে তাদের পুঁজির সদ ব্যবহার করতে পারবেন। আমরা বিশ^াস করি যে বিনিয়োগকারীরা আজকে তারা দেখে অত্যস্ত সন্তুষ্ট হয়েছেন। অতীতেও আমরা দেখেছি এরকম বিনিয়োগকারীরা বাংলাদেশে এসেছিলেন কিন্তু তাদের আগমনটা মূলত সীমাবদ্ধ ছিল পাঁচতারা হোটেলের বিভিন্ন সভা সেমিনারের মধ্যে অথবা বাংলাদেশ থেকে নামকাওয়াস্তে গিয়ে বিদেশে কিছু রোড় শো করা হয়েছে। কিন্তু এবারই প্রথমবারের মতো বিনিয়োগকারীদেরকে সরেজমিনে মাঠে নিয়ে আসা হয়েছে। যাতে করে তারা দেখতে পারেন আসলেই তারা কোথায় বিনিয়োগ করবেন, কোথায় ফ্যাক্টরি স্থাপন করবেন এবং ফ্যাক্টরি স্থাপন করলে কি কি সুবিধা হতে পারে এবং কি কি অসুবিধা হতে পারে। এগুলো যখন তারা সরেজমিনে দেখলেন আমরা বিশ^াস করি বিনিয়োগকারী যারা আছেন সম্ভাব্য তাদের বিনিয়োগের জন্য সিদ্ধান্ত নিতে আজকের এই সফরটা অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।’
প্রসঙ্গত, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল ৩৩ হাজার ৮০৫ একর বিস্তৃত। অর্থনৈতিক অঞ্চলটি বন্দর নগরী চট্টগ্রাম থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে হচ্ছে। এখানে বিশেষ করে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির জন্য নির্ধারিত ৫০০ একরের একটি অঞ্চল। এছাড়াও এই অঞ্চলে কৃষিপণ্য এবং কৃষি-প্রক্রিয়াকরণ যন্ত্রপাতি, সমন্বিত বস্ত্র, চামড়া ও চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ, মোটরবাইক আনুষাঙ্গিক, খাদ্য ও পানীয়, রঙ ও রাসায়নিক, কাগজ এবং সম্পর্কিত পণ্য, প্লাস্টিক, হালকা প্রকৌশল এবং ওষুধ শিল্পসহ বিভিন্ন শিল্প স্থাপনের পরিকল্পনা করা হয়েছে।

Views: 315

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয়

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয়

by admin
October 13, 2026
0
3

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সংসদ সদস্যদের (এমপি) ব্যক্তিগত গাড়িতে করে তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কারও...

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট

by admin
October 13, 2026
0
2

নবায়নযোগ্য জ্বালানির যে সম্ভাবনা তার অন্যতম উদাহরণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে গড়ে ওঠা দেশের প্রথম অনগ্রিড সৌর বিদ্যুৎ কেন্দ্র। সূর্যের আলো থেকে...

১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য

১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য

by admin
October 13, 2026
0
8

ক্যাম্পাস   চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক...

থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

by admin
October 13, 2026
0
15

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে না এবং নির্বাচনে কোনো ধরনের প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে...

সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী

সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী

by admin
October 13, 2026
0
23

হুথিদের হামলায় সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম সীমিত হওয়ায় এখন পর্যন্ত ঢাকা থেকে ৬১টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত হয়েছে। এর মধ্যে...

মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা

মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা

by admin
October 13, 2026
0
19

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে রাস্তায় পড়ে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে ৯টি হাতবোমা উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি October 13, 2026
  • হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ October 13, 2026
  • হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি October 13, 2026
  • গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় মামলা, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ October 13, 2026
  • সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয় October 13, 2026
  • এসএসসিতে ফেল করাদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী October 13, 2026
  • কাঁঠালিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ October 13, 2026
  • কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট October 13, 2026
  • ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর October 13, 2026
  • ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য October 13, 2026
  • থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির October 13, 2026
  • টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ October 13, 2026
  • সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী October 13, 2026
  • মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা October 13, 2026
  • রাজধানীতে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার October 13, 2026
  • ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন October 13, 2026
  • জামালপুরে প্রস্তাবিত জায়গায় পরিষদ ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন October 13, 2026
  • তানোরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স October 13, 2026
  • জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৯৪৩ কর্মী নিয়োগ October 13, 2026
  • বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল October 13, 2026
  • ২০২৪ সালের আগস্ট আমাদের একটি সুন্দর  বাংলাদেশ বিনির্মাণের শিক্ষা দিয়েছে-নুরুল আমিন এমপি October 13, 2026
  • মসজিদ ও মাদ্রাসার জমি সন্তানের নামে হস্তান্তরের অভিযোগ October 13, 2026
  • পরিবারের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিরামপুরে ফ্যামিলি কার্ডের অবহিতকরণ সভা October 13, 2026
  • প্রমোট মহিলা হোস্টেলের উন্নয়নকাজের তথ্য চাওয়ায় সাংবাদিকদের ধমকালেন শিক্ষা কর্মকর্তা October 13, 2026
  • নীলফামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স October 13, 2026
  • _দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার October 13, 2026
  • আজ ১২ অক্টোবর মরহুম আফসার আহমেদ সিদ্দিকীর ২৫ তম মৃত্যুবার্ষিকী October 13, 2026
  • পার্বতীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স October 13, 2026
  • পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, শিশু বিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান October 13, 2026
  • বিরামপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত,বাল্যবিয়ে বন্ধে সোচ্চার হওয়ার আহ্বান October 13, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

      রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

      October 13, 2026
      হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ

      হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ

      October 13, 2026
      হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

      হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

      October 13, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d