মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষ্যে ৩ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। দিবসটিকে ঘিরে পৌরসভার করদাতাদের গত ১৭ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত পৌরকর পরিশোধ করলে বকেয়ার উপর ২৫% মওকুপ করা হয়। এছাড়া অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী, কর মেলা, তাৎক্ষনিক সেবা প্রদান, উন্নয়নমূলক কাজের মেলা, স্থানীয় সরকার বিষয়ক অর্জনসমূহের প্রদর্শনী, উপকারভোগীদের নিয়ে স্থানীয় সরকার দিবসের গুরুত্ব ও পৌর এলাকার উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা, পোষ্টার, ব্যানার, পেষ্টুন, আলোকসজ্জা ইত্যাদি। কর্মসূচীতে অংশ নেন বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আজিজুল হক মান্না, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুজ্জামান বাবুল, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর রসুল আহাম্মদ নবী, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফ উদ্দিন মাসুদ, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আজহার উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা সমর কান্তি চাকমা, হিসাবরক্ষণ কর্মকর্তা মুলকুতের রহমান, পৌর প্রধান সহকারী আব্দুল হক চৌধুরী, স্যানিটারী ইন্সপেক্টর ফজলুল মুরাদসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন বলেন, জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষ্যে আমরা ৩ দিনব্যাপী নানা কর্মসূচী পালন করেছি। কর্মসূচীর মধ্যে সবচেয়ে বেশি সাড়া মিলেছে পৌরসভার করদাতাদের ১৭ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত পৌরকর পরিশোধ করলে বকেয়ার উপর ২৫% মওকুপ।
থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে না এবং নির্বাচনে কোনো ধরনের প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে...






