মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে জুলাই স্মৃতি আন্তঃওয়ার্ড প্রীতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী আন্তওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব বিভাগ। শনিবার (১৩ জুলাই) টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ডেপুটি এ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামীর আমির নুরুল হুদা হামিদী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি নুরুল আলম, জোরারগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুক্তার হোসেন, জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামী যুব বিভাগের সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান, জোরারগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাষ্টার নুরুন্নবী, জোরারগঞ্জ আদর্শ থানা ইসলামী ছাত্রশিবির সভাপতি আব্দুল্লাহ আল নোমান, জোরারগঞ্জ মডেল থানা ইসলামী ছাত্রশিবির সভাপতি মাওলানা জাহিদ হোসেন, জোরারগঞ্জ ইউনিয়ন পেশাজীবি শাখার সহ-সভাপতি জামাল উদ্দিন, আবু নাসের প্রমুখ।
ফাইনালে অংশ নেয় জোরারগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ও ৮ নম্বর ওয়ার্ড। খেলা ১-১ গোলের সমতায় শেষ হয়ে টাইব্রেকারে ৪ নম্বর ওয়ার্ড বিজয়ী হয়। সবশেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের...








