মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে কৃষি জমির টপসয়েল কেটে ইটভাটায় বিক্রির অপরাধে এক মাটি ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত ৯ টায় মিরসরাই সদর ইউনিয়নের বিসিক শিল্পনগরী এলাকার তালবাড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টপসয়েল কাটার কাজে জড়িত মিরসরাই পৌরসভার তারাকাটিয়া গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে ইউসুফ উদ্দিনকে (৩২) নগদ ২ লাখ টাকা জরিমানা করা হয়।
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, বিসিক শিল্পনগরীর এলাকার নিকটবর্তী তালবাড়িয়া নামক এলাকায় এক্সকেভেটর দ্বারা কৃষি জমির টপসয়েল কেটে অন্যত্র পরিবহনের অভিযোগে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত ৯ টায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে কৃষি জমির টপসয়েল কাটার সত্যতা পাওয়া যায় এবং ঘটনাস্থলে একটি এক্সেভেটর পাওয়া যায়। এসময় ইউসুফ উদ্দিন টপসয়েল কাটার কাজে জড়িত বলে স্বীকারোক্তি দেন এবং ভবিষ্যতে এই ধরণের কাজ আর করবেন না মর্মে অঙ্গিকার ব্যক্ত করে মুচলেকা প্রদান করেন। অবৈধভাবে এক্সকেভেটর দিয়ে কৃষি জমির টপসয়েল কেটে ইটভাটায় সরবরাহের দায়ে অভিযুক্ত ইউসুফকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক নগদ ২ লাখ টাকা জরিমানা করা হয়।
২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল
অধিকৃত ফিলিস্তিনে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ২ হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশুকে ইসরায়েলি বাহিনী আটক করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর)...







