মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ছাইফুর রহমানের দাঁড়িপাল্লার সমর্থনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বারইয়ারহাট শাহ আমানত রেস্টুরেন্টে এই সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ছাইফুর রহমান। জামালপুর মাদ্রাসার মুহাতামিম মাওলানা মকসুদ আহম্মদের সভাপতিত্বে ও জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল হুদা হামিদীর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফতে মজলিসের চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মাওলানা জাফর উল্ল্যাহ নিজামী, মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির, বাংলাদেশ খেলাফতে মজলিসের মিরসরাই উপজেলা সভাপতি মাওলানা মুফতি রেজাউল হক, সাধারণ সম্পাদক মাওলানা মফিজ উল্ল্যাহ সিদ্দীকি, চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহবায়ক অধ্যাপক আশরাফ উদ্দিন চৌধুরী, জোরারগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি মাঈন উদ্দিন, মিরসরাই উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ার উল্ল্যাহ আল মামুন প্রমুখ। এসময় জামায়াতের পাশাপাশি ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ছাইফুর রহমান বলেন, ‘আমরা ১১ দল একত্রিত হয়ে এক দেহ এক প্রাণ হয়ে কাজ করবো। আমরা বিজয়ের জন্য কাজ করবো এবং বিজয় পরবর্তী দেশ গঠনে একসাথে কাজ করবো। আমার চাঁদাবাজি, ঘুষ-দুর্ণীতি, লুটপাট, দখল বাণিজ্য, হত্যা রাহাজানী চিরতরে বন্ধ করে দিবো। ইনশাল্লাহ।
চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা
চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকসার-দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...








