মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ছিনতাই, ডাকাতি ও একাধিক ডাকাতি প্রস্তুতি মামলাসহ আন্তজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম শরীফুল ইসলাম স¤্রাট (২৪)। সে উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় গ্রামের ইলিয়াছের পুত্র। বুধবার (৯ অক্টোবর) ভোররাতে জোরারগঞ্জ থানা পুলিশ স¤্রাটের নিজ বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
জোরারগঞ্জ থানা সূত্রে জানা যায়, জোরারগঞ্জ থানার দুর্ধর্ষ ডাকাত ৫ মামলার আসামী শরীফুল ইসলাম স¤্রাট তার নিজ বাড়ীতে অবস্থান করছে খবর পেয়ে বুধবার ভোর রাতে জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে। স¤্রাটের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় ছিনতাই, ডাকাতি ও একাধিক ডাকাতি প্রস্তুতির ২০২২ সালে ২ টি, ২০২৩ সালে ২ টি এবং সর্বশেষ চলতি বছরে একটি মামলা রয়েছে। সাধারণ জনগণ সবসময় স¤্রাটের আতঙ্কে থাকে, যেকোন সময় যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে ফেলতে পারে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, জোরারগঞ্জ থানা এলাকার দুর্ধর্ষ ডাকাত শরীফুল ইসলাম স¤্রাট বুধবার ভোর রাতে নিজ বাড়ীতে অবস্থান করছে খবর পেয়ে জোরারগঞ্জ থানার একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। তাকে গ্রেফতারের ফলে জোরারগঞ্জ থানা এলাকায় জনমনে স্বস্তি বিরাজ করছে। যথাযথ প্রক্রিয়ায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







