মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের গোভনিয়া গ্রামে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় মিরসরাই উপজেলা জামায়াতের আমির নুরুল কবির, জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা জামায়াতের আমির নুরুল কবির বলেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে অনেক এলাকার মানুষ পানিবন্দী হয়ে দুর্বিসহ জীবন পার করছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা কিছু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিয়েছি। পর্যায়ক্রমে অন্য এলাকায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে।







