মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে পুকুরে ডুবে রায়হান উদ্দিন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। সে উপজেলার ধুম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আনন্দবাজার গ্রামের আবু তাহের মিস্ত্রি বাড়ির আবুল হাসিম রাসেলের ছোট ছেলে।
রায়হানের জেঠা আবুল কাশেম বলেন, বিকেলে বাড়িতে খেলাধুলার সময় রায়হান সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে পুকুরে তার দেহ ভেসে উঠে। এসময় তাকে উদ্ধার করে বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার রাতে এশার নামাজের পর জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. এসএ ফারুক বলেন, রায়হান উদ্দিন নামে শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে দাবী করেছিল পরিবার।
চৌদ্দগ্রামে দূর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী উপহার বিতরণ
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে চৌদ্দগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার বিতরণ করা...








