মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে তানিশা আক্তার (৩) নামে এক শিশু মারা গেছে। রোববার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্ব জোয়ার গ্রামে এই ঘটনা ঘটেছে। তানিশা ওই গ্রামের শহিদুল ইসলাম ফারুকের ছোট মেয়ে।
জানা গেছে, রোববার দুপুরে তানিশার মা সংসারের কাজে ব্যস্ত ছিলেন। এসময় সবার চোখে ফাঁকি দিয়ে সে পুকুরে ডুবে যায়। অনেকক্ষণ না দেখে খোঁজাখুঁজির একপর্যায়ে ঘরের পাশের পুকুরে তার নিথর দেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
করেরহাট ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য আশরাফ উদ্দিন ফারুক বলেন, আমার ওয়ার্ডের শহিদুল ইসলাম ফারুকের ছোট মেয়ে রোববার দুপুরে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। একইদিন বাদ আসর জানাযা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হয়েছে।
করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জয়পুর পূর্ব জোয়ার গ্রামের ফারুকের ছোট শিশুটি পানিতে ডুবে যাওয়ার খবর শুনে খুব খারাফ লাগছে। তিনি সকল অভিভাবককে বাচ্চাদের ব্যাপারে সচেতন থাকার অনুরোধ করেন।
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে দাঁড়াল ১০ জনে
কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ কথা জানিয়েছেন ফায়ার...








