মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে ওয়ারেন্টভূক্ত, মাদক মামলা ও ফৌজদারী আসামীসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ওসি আতিকুর রহমান। গ্রেফতাররা হলো মাদক মামলার আসামী উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্বপোলমোগরা গ্রামের মৃত অলিউর রহমানের ছেলে রেজাউল করিম (৪৮), ওয়ারেন্টভূক্ত আসামী মিরসরাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোভনীয়া গ্রামের শামছুদ্দিনের ছেলে বাবুল (২৭), ফৌজদারী আসামী মায়ানী ইউনিয়নের সরকারটোলা গ্রামের ওয়াহেদুর রহমানের ছেলে ওমর ফারুক (২১), করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগরের আবুল কালামের ছেলে নাজমুল হামিদ (২১), সীতাকুণ্ড উপজেলার পশ্চিম আমিরাবাদ গ্রামের জয়নাল আবেদীনের সাজ্জাদ হোসেন সাকিব (২২), মিরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম আমবাড়িয়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে কায়সার সিদ্দিক ফাহাদ (২২), মিরসরাই সদর ইউনিয়নের উত্তর তালবাড়িয়া গ্রামের নুরুল করিমের ছেলে তারেক হোসেন (২০)।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, ‘মিরসরাই থানাধীন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত আসামী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার আসামী ও ফৌজদারী মামলার আসামীসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








