মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বালুবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তার নাম হাসান আল বান্না (১৮)। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় মিঠাছরা-বামনসুন্দর দারোগারহাট সড়কে মোটরসাইকেলটি বালুবোঝাই পিকআপকে ওভারটেকিং করার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত হাসান কাটাছরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পশ্চিম বাড়িয়াখালী এলাকার তরোব আলী সারেং বাড়ীর নিজাম উদ্দিন খানের পুত্র। তারা দীর্ঘদিন ধরে মিরসরাই সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হাবিব উল্ল্যাহ ভূঁইয়া বাড়ীর নজরুলের বাসায় ভাড়া থাকতেন। সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে মিরসরাই সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরহাদ আনোয়ার। এ ঘটনায় মোটরসাইকেল চালক ফাহাদ হোসেন অমি (২০) এক তরুণ গুরুতর আহত হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অমি মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মোহছেনা আক্তারের ছেলে। দুর্ঘটনার পর পিকআপ চালক পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা মো. কচি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তারা মিঠাছরা বাজার যাচ্ছিলো। এসময় বালুবোঝাই একটি পিকআপ মোটরসাইলেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে আমাদের বাড়ির ভাড়াটিয়া হাসান আল বান্না (১৮) নিহত হন এবং আমার ভাতিজা ফাহাদ হোসেন অমি (২০) গুরুতর আহত হয়।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক হিমাদ্রী চৌধুরী বলেন, দুর্ঘটনায় আহত অমিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার অবস্থা গুরুতর।
মিরসরাই থানার এসআই (উপ-পরিদর্শক) মোর্শেদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমরা ছুটে আসছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







