মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বিএনপি জামায়াতের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার তালাবাড়িয়া এলাকার বিএনপি কর্মী আলা উদ্দিন (৪০) ও পশ্চিম হাইতকান্দি এলাকার ফখরুল হাসান (২৮) ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সেক্রেটারি মোশাররফ হোসেন (৪২)।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, রোববার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা ছিল। সোমবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
মিরসরাইয়ে কাভার্ডভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত কাভার্ডভ্যানের পেছনে পিকআপের ধাক্কায় মো. রিয়াজ (২৮) নামে এক পিকআপ চালক নিহত...








