মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে বিজিবির অভিযানে ২৯২ ঘনফুট কাঠ আটক করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার সময় বারইয়ারহাট-রামগড় সড়কের কয়লারমুখ চেকপোষ্টে কর্মরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব কাঠ আটক করে।
কয়লারমুখ চেকপোষ্টে কর্মরত হাবিলদার মনিরুজ্জামান জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ মিরসরাই উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের কয়লারমুখ চেকপোস্টের সামনে বিজিবির একটি দল অভিযান চালিয়ে মালিকবিহীন ২৯২.৬২ ঘনফুট বিভিন্ন প্রকার কাঠ আটক করেছে। আটককৃত কাঠগুলো কয়লারমুখ চেকপোষ্ট বিজিবি হেফাজতে রয়েছে।
সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি নোয়াখালীতে ব্র্যাক হেলথকেয়ারের যাত্রা শুরু
সারা দেশে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার যাত্রায় আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে ব্র্যাক হেলথকেয়ার। এর অংশ হিসেবে ঢাকার...







