মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ব্র্যাক ব্যাংক আয়োজিত রেমিট্যান্স সুবিধাভোগীদের জন্য আর্থিক সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা ও ৩ মাসব্যাপী রেমিট্যান্স ড্রিম ক্যাম্পেইনে এপ্রিল মাসে সর্বোচ্চ একাউন্ট ক্রেডিটে রেমিট্যান্স গ্রহণ করে সারাদেশে ১ম স্থান অর্জন করেন বারইয়ারহাট এজেন্ট ব্যাংকিং আউটলেটের গ্রাহক মঞ্জুরুল ইসলাম মনজু। মঙ্গলবার (১৩ জুন) মিরসরাইয়ের বারইয়ারহাট এজেন্ট আউটলেটে আয়োজিত রেমিট্যান্স ড্রিম ক্যাম্পেইনের পুরষ্কার বিতরণ ও সুবিধাভোগীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে ১ম পুরষ্কার বিজয়ী গ্রাহকের হাতে এয়ার কন্ডিশনার হস্তান্তর করা হয়।
ব্র্যাক ব্যাংকের মাস্টার এজেন্ট আশরাফ উদ্দিনের উপস্থাপনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী ব্যাংকিং ডিপার্টমেন্ট প্রধান শাহরিয়ার জামিল, এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্ট প্রধান নাজমুল হাসান, এজেন্ট ব্যাংকিং চট্টগ্রাম ডিভিশনের রিজিওনাল কো-অর্ডিনেটর কামরুল হাসান, মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম, ব্র্যাক ব্যাংক সীতাকুণ্ড শাখার ব্যবস্থাপক আনিসুর রহমান, এসএমই ম্যানেজার আবদুর রাজ্জাক, এজেন্ট ব্যাংকিং চট্টগ্রাম রিজিওনের টিম লিড কফিল উদ্দিনসহ ব্র্যাক ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, রেমিট্যান্স সুবিধাভোগী, গ্রাহক ও ব্র্যাক ব্যাংকের শুভাকাঙ্খীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক রেমিট্যান্সের গুরুত্ব, বৈধ চ্যানেলে রেমিট্যান্স আনয়নে দেশ, জাতি ও ব্যাক্তিক নেয়ামক হিসাবে আলোচনা করেন। এসময় রেমিট্যান্স সুবিধাভোগী ও বিভিন্ন পর্যায়ের গ্রাহকগণ দেশে বৈধ উপায়ে আগত বৈদেশিক রেমিট্যান্স সেবার গতি বৃদ্ধি, মান উন্নয়ন ও ব্যাংকসমূহকে আরো বেশি গ্রাহকবান্ধব হওয়ার জন্য বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন। এছাড়াও ‘হুন্ডিকে না বলুন’ শ্লোগানকে সামনে রেখে বৈধ উপায়ে রেমিট্যান্স প্রেরণ ও সঞ্চয়ে উদ্বুদ্ধ করেন।
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের...








