মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়নের বামনসুন্দর দারোগারহাট বাজারে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা অভিযানের সময় এই জরিমানা করেন। এসময় অননুমোদিত কেমিক্যাল হাইড্রোজ ও কাপড়ের রং বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় চৌধুরী ষ্টোরকে ৪ হাজার টাকা, হেলাল ষ্টোরকে ৪ হাজার টাকা, বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ ও অননুমোদিত ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় সালেহা মেডিকেল হলকে ১০ হাজার টাকা এবং পঁচা-বাসি মিষ্টি, দই বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় জমজম সুইটসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ ঔষধ ও পণ্য স্পটে ধ্বংস করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







