মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলা নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে এবার ননদ-ভাবির লড়াই চলছে। নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ননদ ইসমত আরা ফেন্সি (কলস) ও ভাবী উম্মে কুলসুম কলি (ফুটবল) প্রার্থিতা করছেন। ভোটযুদ্ধে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ননদ ইসমত আরা ফেন্সিকে হারিয়ে চেয়ার নিজের দখলে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন ভাবি উম্মে কুলসুম কলি। অপরদিকে নিজের নিরঙ্কুশ জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে দাবি করেন ইসমত আরা ফেন্সি। নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এ দুই নারী প্রার্থী প্রয়াত যুবলীগ নেতা মমিনুল ইসলাম টিপুর স্ত্রী ও বোন।
এ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসমত আরা ফেন্সি। তিনি ২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও তিনি মিরসরাই উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
ইসমত আরা ফেন্সি বলেন, আমি বিগত ৫ বছর মহিলা ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করেছি। রাজনীতিতে আমার সক্রিয় অংশগ্রহণ ছিল। সব মিলিয়ে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
ভোটের মাঠে ননদ-ভাবির লড়াই প্রসঙ্গে তিনি বলেন, ভোটের মাঠে ননদ-ভাবি বলতে কিছু নেই। এখন আমাদের পরিচয় আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বী। প্রার্থী হওয়ার অধিকার সবার আছে। ব্যক্তিত্ব, চরিত্র, গুণাবলী দেখে মানুষ ভোট দিবে।
অপর প্রার্থী উম্মে কুলসুম কলি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে সক্রিয় রয়েছেন। তিনি বর্তমানে চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা এবং চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
উম্মে কুলসুম কলি বলেন, রাজনৈতিক, সামাজিক সকল কর্মকাণ্ডে আমি মিরসরাইবাসীর সঙ্গে পরিবারের মতো ছিলাম। আগামীতেও আমি এই ধারাবাহিকতা অব্যাহত রাখবো। আমার দৃঢ় বিশ্বাস, মিরসরাইয়ের আপামর জনসাধারণ আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ দিবে।
ননদের বিপরীতে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে কলি বলেন, ভোটের মাঠে পারিবারিক সম্পর্কটা না আসাই ভালো। কে ভাবি, কে ননদ তারচেয়ে বড় বিষয় আমরা প্রার্থী। কোন প্রার্থী কতটুকু যোগ্য তা জনগণ বিচার করবে। সব প্রার্থীর জন্য শুভকামনা।
আগামী ৮ মে মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৩ এপ্রিল দেওয়া হয় প্রতীক বরাদ্দ। প্রতীক বরাদ্দের দিন থেকে শুরু হচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণা। প্রচার-প্রচারণা চলবে ২ মে পর্যন্ত।
এর আগে গত ১৫ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। পরে চেয়ারম্যান পদ থেকে বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র জালাল উদ্দিন মনোনয়ন প্রত্যাহার করলে ১২ জনের প্রার্থিতা চূড়ান্ত হয়।
সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...






