মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা বাসের পেছনে লরির ধাক্কায় ১৫ জন বাসযাত্রী আহত হয়েছেন। বুধবার দুপুর ১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া ঝর্না রাস্তার মাথায় এই ঘটনা ঘটে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সালাহ উদ্দিন বলেন, দুপুর ১ টার দিকে উত্তরা পরিবহনের একটি বাসের পিছনে বিএসআরমের মালবোঝাই লরির ধাক্কায় বাসটি দুমড়ে-মুচড়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। লরিটিও নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ১৫ জন যাত্রী আহত হন। আহতদের উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন স্থানীয় নিজামপুর সরকারি কলেজের শিক্ষার্থী। তারা কলেজ শেষে বাসযোগে বাড়ি ফিরছিলেন।
কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই স্থানীয়রা আহতদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠিয়ে দেন।







