মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে লোকালয় থেকে একটি অজগর সাপ উদ্ধার করার পর বনে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে মিরসরাই সদর ইউনিয়নের সুফিয়া রোড এলাকায় একটি বাগানের নিরাপত্তা জালে আটকে পড়ে একটি অজগর। পরে খবর দিলে উদ্ধার করেন বাংলাদেশ বন্যপ্রাণি ও সাপ উদ্ধারকারী দলের সদস্য নাইমুল ইসলাম নিলয়। পরে সাপটি উদ্ধার শেষে বন বিভাগের মাধ্যমে বনে অবমুক্ত করা হয়।
নাইমুল ইসলাম নিলয় জানান, সুফিয়া রোড় এলাকায় একটি বাগানের নিরাপত্তা জালে অজগর আটকা পড়লে স্থানীয়রা আমাকে খবর দিলে সাপটি উদ্ধার করে স্থানীয় বন কর্মকর্তার পরামর্শে মহামায়া বনে অবমুক্ত করেছি। তিনি আরো জানান, কেউ সাপ দেখলে না মেরে আমাদের খবর দিলে আমরা গিয়ে উদ্ধার করব।
বন বিভাগের মিরসরাই রেঞ্জের শাহান শাহ নওশাদ জানান, অজগর সাপটি অক্ষত অবস্থায় সাপটি উদ্ধার করে নিয়ে আসা হয়। পরবর্তীতে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নির্দেশনানুযায়ী এই নির্বিষ অজগর সাপটি মহামায়া ইকোপার্কের বনে অবমুক্ত হয়েছে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







