মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী এলাকার একটি বাড়ীর আঙিনায় একটি অজগর সাপ জালি তারের সাথে আটকা পড়লে মিরসরাই রেঞ্জ কর্মকর্তাদের খবর দেন স্থানীয়রা। সংবাদ পেয়ে মিরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহানশাহ নওশাদের নেতৃত্বে ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেসকিউ টিমের সদস্য নাইমুল ইসলাম নিলয় বুধবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে অক্ষত অবস্থায় অজগরটি উদ্ধার করে। পরবর্তীতে এই নির্বিষ অজগরটি দুপুরে দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া লেক এলাকার বনে অবমুক্ত করা হয়।
মিরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহানশাহ নওশাদ জানান, একটি বাড়ীর আঙিনায় অজগরটি জালি তারের সাথে আটকা পড়লে স্থানীয়রা বিষয়টি আমাদের জানান। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে লোকালয় থেকে অজগরটি উদ্ধার করে মহামায়া ইকোপার্কের বনে অবমুক্ত করি। উদ্ধারকৃত অজগরটির ওজন প্রায় ১২ কেজি এবং দৈর্ঘ্য ১২ ফিট।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







