মিরসরাই প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে উপকূলীয় বনের সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে সেখানে মৎস্য প্রকল্প গড়ে তোলার লক্ষ্যে মাটি কাটার সময় ৩ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৬ জুন) রাত ১১ টায় উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের টেকেরচর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, সংরক্ষিত বনাঞ্চলের ভিতরে মাছের প্রজেক্ট করার উদ্দেশ্য অবৈধভাবে সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে ও এক্সকেভেটর দিয়ে মাটি কাটার সময় ইয়াছিনকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া রিপনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও বাবুলকে ৩ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়। বাবুল টাকা পরিশোধ না করায় তাকেও কারাগারে পাঠানো হয়। তারা ঠিকাদারি প্রতিষ্ঠান খোকন এন্টারপ্রাইজের হয়ে কাজ করছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সৌদিতে দ্বিতীয় দফায় হুথিদের হামলা, দুইদিনে নিহত ১৮
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে চালানো এক ক্ষেপণাস্ত্র হামলায় ১ জন নিহত এবং ১১ জন আহত...








