মিরসরাই প্রতিনিধি
বাংলাদেশ সুপ্রীম কোর্টের ডেপুটি অ্যাটর্নী জেনারেল এডভোকেট সাইফুর রহমান বলেছেন, ‘বর্তমান সরকার একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। শেখ হাসিনার সরকারের সময় যোগ্যতা অনুযায়ী কোন পদে কেউ আসীন হতে পারেননি। কারো চাকুরির জন্য প্রশাসন থেকে তথ্য সংগ্রহের জন্য গেলে বিভিন্ন পর্যায় থেকে দলের তকমা লাগিয়ে যথোপযুক্ত চাকুরি প্রাপ্তি থেকে বঞ্চিত করা হতো। পুলিশ দিয়ে, মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হতো। বর্তমান সরকার চায় কোন নিরঅপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়।’
তিনি আরো বলেন, ‘আগামীতে দলমত নির্বিশেষে যে যার যোগ্যতা অনুযায়ী চাকুরি পাবে, যথাযথ সম্মানে ভূষিত হবে। বিগত সরকারের সময় যার যা পাওয়ার যোগ্যতা ছিল তাদেরকে তা থেকে বঞ্চিত করা হয়েছে কিন্ত আজ তাদের পুণরায় তাদের আসনে আসীন করা হচ্ছে।’ শনিবার উপজেলার কাটাছরা ইউনিয়নের তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসার আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাব বলেন। মাদ্রাসার সুপার মাওলানা মফিজুর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষক আবুল হোসাইন ও মাদ্রাসা সহকারী হারুন উর রশিদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার ইবতেদায়ী প্রধান মাওলানা আব্দুল কাইয়ুম, মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মাওলানা কবির আহম্মদ, জোরারগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আরিফুর রহমান, ব্যবসায়ী নুরুল আলম কোম্পানী, ওচমানপুর উচ্চ বিদ্যালয়রে প্রধান শিক্ষক নুরুল আনোয়ার, শিক্ষক মাওলানা নুরুল আবছার, মাওলানা আলা উদ্দিন, সাবেক ছাত্র আব্দুল গফুর প্রমুখ। আলোচনা সভা শেষে আযান প্রতিযোগিতা, জাতীয় সংগীত প্রতিযোগিতা, কাবাড়ি প্রতিযোগিতা, ক্বেরাত প্রতিযোগিতা, ইসলামী সংগীত প্রতিযোগিতায় বিজয়ী ১০৩ জনকে পুরস্কৃত করা হয়।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







