মিরসরাই প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের (ঈগল) ব্যানার-পোস্টার লাগানোর সময় বাধা দেওয়া ও সমর্থক জহুরুল হকের উপর হামলার ঘটনা ঘটেছে। অভিযুক্ত আবুল বশর প্রকাশ আইয়ুব খানকে (৬০) ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব উর রহমান রুহেলের (নৌকা) সমর্থক বলে জানা গেছে।
স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের নির্বাচনের প্রধান সমন্বয়ক নিয়াজ মোর্শেদ এলিট বলেন, শনিবার দুপুরে মিরসরাইয়ের ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ছদরমাদিঘীতে আমাদের কর্মীরা ব্যানার পোস্টার লাগাতে গেলে নৌকার প্রার্থী মাহবুব উর রহমান রুহেলের কর্মীরা বাধা দেয়। এসময় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহুরুল হককে নৌকার কর্মীরা আক্রমণ করে এবং বেদম প্রহার করে। মারামারির একপর্যায়ে ঘটনাটি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনকে অবহিত করলে তিনি সাথে সাথে ভ্রাম্যমাণ আদালত প্রেরণ করেন। এসময় ভ্রাম্যমাণ আদালত হাজির হয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হলে আবুল বশর প্রকাশ আইয়ুব খানকে (৬০) দুই হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতে এমন ঘটনা হলে আরো কঠোর আইনী পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন।
তিনি আরো বলেন, হামলার ঘটনায় জড়িত অন্যরা হলেন আজিম উদ্দিন (৩২), নাঈম উদ্দিন (২৬), সুদীর চন্দ্র নাথসহ আরো ১০-১২ জন মিলে এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটিয়েছে বলে আহত জহুরুল হক জানিয়েছেন।
মিরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের ব্যানার-পোস্টার লাগানোর সময় বাধা দেওয়া ও সমর্থকের উপর হামলার ঘটনায় অভিযোগ পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। অভিযুক্ত বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব উর রহমান রুহেলের সমর্থক আবুল বশর প্রকাশ আইয়ুব খান (৬০) কে ২ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে এমন কাজ না করার জন্য সর্তক করা হয়েছে।
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের...








