মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের নির্বাচনী অফিস ভাঙচুর ও পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জনার্দ্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান গিয়াস উদ্দীনের মিডিয়া উপ-কমিটির সদস্য আসিফুর রহমান শাহীন।
তিনি অভিযোগ করে বলেন, ‘দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সলিম উল্ল্যাহর নেতৃত্বে হামলা ও ভাংচুর চালানো হয়। এ সময় স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা প্রতিবাদ করলে তারা পালিয়ে যায়। আমরা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।’
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান ও জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, ‘জনার্দ্দনপুরে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটেনি তবে কিছু পোস্টার ও টেবিল সরিয়ে ফেলেছে কে বা কারা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জড়িত কাউকে পাওয়া যায়নি। তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল
অধিকৃত ফিলিস্তিনে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ২ হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশুকে ইসরায়েলি বাহিনী আটক করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর)...







