মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ মার্চ) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন, অহিদুর রহমান প্রকাশ সুমন ও মো. আশিক। সুমন ১৭ বছরের ও আশিক ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি। সুমনকে করেরহাট ইউনিয়নের সরকার তালুক এলাকার তার বাড়ি থেকে এবং আশিককে হিঙ্গুলি ইউনিয়নের পূর্ব হিঙ্গুলি গ্রামের তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল হারুন জানান, সাজাপ্রাপ্ত আসামিরা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা এবং আধুনিক ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা দিতে চট্টগ্রামের মিরসরাইয়ে স্টুডেন্ট...








