মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুলিস্থান ফিলিং ষ্টেশনের সামনে প্রাইভেট কারসহ গাঁজাগুলো উদ্ধার করা হয়। এই ঘটনায় কেউ আটক হয়নি। এসময় হাইওয়ে পুলিশ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার নাসিম খান ও জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সোহেল সরকার উপস্থিত ছিলেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সোহেল সরকার বলেন, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের দিকে মাদক বহন করা একটি প্রাইভেটকার যাওয়ার সংবাদে গুলিস্থান ফিলিং ষ্টেশনের সামনে গতিরোধের চেষ্টা করলে চালক কারটি রেখে পালিয়ে যায়। এরপর কারের পেছনের ঢালার ভেতর থেকে প্লাস্টিকের বস্তায় কালো রংয়ের পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ প্যাকেটে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। জব্দকৃত গাঁজার মূল্য ২ লাখ ৮৫ হাজার টাকা। প্রাইভেটকারের মূল্য ৫ লাখ ২০ হাজার টাকা। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী (নং-১০৫) করা হয়েছে।
মিরসরাইয়ে কাভার্ডভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত কাভার্ডভ্যানের পেছনে পিকআপের ধাক্কায় মো. রিয়াজ (২৮) নামে এক পিকআপ চালক নিহত...








