মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের অন্যতম ও স্বর্ণপদকপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদয়ন ক্লাবের আয়োজনে ৩৪ তম উদয়ন মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) সকালে অনুষ্ঠিত পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণির মিরসরাই, ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার ১৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪’শ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়, করেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, করেরহাট গণিয়াতুল উলুম হোসাইনিয়া আলিম মাদ্রাসা, জয়পুর পূর্ব জোয়ার আঙ্কুরের নেছা ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় ও হাবিলদারবাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৪৫ টি হলরুমে ৯০ জন হল পর্যবেক্ষকের তত্বাবধানে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মিরসরাই সার্কেলের সহকারি পুলিশ সুপার মনিরুল ইসলাম, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, সংগঠনের উপদেষ্টা সাখাওয়াত উল্ল্যাহ রিপন, সাবেক সভাপতি শেখ সেলিম, সংগঠনের উচ্চ পরিষদ সদস্য কামরুল হোসেন।
চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে শুরু হয়ে ১০ অক্টোবর ৩৪ তম মেধা বৃত্তি পরীক্ষার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়। মেধা বৃত্তি পরীক্ষায় সংগঠনের সভাপতি আব্দুর রহিম পরীক্ষা নিয়ন্ত্রক, করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া কেন্দ্র সচিব, সংগঠনের সাবেক সভাপতি দিলীপ কুমার বণিক আহবায়ক ও সাহিত্য সম্পাদক টিটু নাগ মেধা বৃত্তি পরীক্ষার সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
সার্বিক সহযোগীতায় ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক শওকত আলী, সাবেক সভাপতি সালাহ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, শহীদ উল্ল্যাহ, রেজাউল করিম নোমান, সাবেক সাংস্কৃতিক সম্পাদক মহি উদ্দিন কিরন, সাবেক ক্রীড়া সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী মাসুদ, উচ্চ পরিষদ সদস্য জসিম উদ্দিন, সংগঠনের সহ-সভাপতি আশীষ কুমার দাশ, সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ও বৃত্তি পরীক্ষার সমন্বয়ক মাকছুদ আলম শাহীন, সহ-সাধারণ সম্পাদক লুৎফর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন রুমন, কোষাধ্যক্ষ মাহবুবুল আলম, প্রচার সম্পাদক তানভীর হোসেন, অফিস সম্পাদক মৃদুল কুমার দাস, ক্রীড়া সম্পাদক জাহিদুল ইসলাম তারেক, সামাজিক সম্পাদক রাজিব কৃষ্ণ দে, সাংস্কৃতিক সম্পাদক মঞ্জুরুল কাদের মিরাজ, কার্যকরী পরিষদ সদস্য আনোয়ারুল আজিম মিল্টন, আব্দুল্লাহ আল মামুন, রাশেদুল ইসলাম লাভলু, রিপন কুমার দাশ, সদস্য বাবলু কুমার ঘোষ, মিলন কুমার দে, ইকতেদার, কফিল উদ্দিন, ইব্রাহিম, মেজবাহ, আদিল, আরিফ, আবু আহমদ রিপন, সজল দাস, আজিজুল হকসহ সদস্যবৃন্দ।
উল্লেখ্য, ১৯৮৮ সাল থেকে উদয়ন মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে। ১৯৯৯ সালে সংগঠনটি স্বর্ণপদক অর্জন করে এবং ২০০১ সালে জেলাভিত্তিক শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নির্বাচিত হয়।
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে দাঁড়াল ১০ জনে
কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ কথা জানিয়েছেন ফায়ার...








