মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে তানভীন তোহা রুমান (১৪) নামের এক স্কুল ছাত্র ৩ দিন ধরে নিখোঁজ। শনিবার (১৯ অক্টোবর) রাত ১০ টা থেকে তার সন্ধান মিলছে না। এ ঘটনায় নিখোঁজ ছাত্রের মা বাদী হয়ে জোরারগঞ্জ থানায় সাধারণ ডায়েরী (নং-৯০২) করেছেন। রুমান মিরসরাই উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নের সাহেবপুর গ্রামের মৌলভী আবু তাহেরের বাড়ীর ইমাম হোসেন ও কামরুন নাহানের ছেলে।
রুমানের মা কামরুন নাহার বলেন, আমার ছেলেকে পড়াশোনার জন্য তাঁর বাবা বকাঝকা করায় গত ১৯ অক্টোবর রাত ১০ টার দিকে রাগ করে ঘর থেকে বের হয়ে যায়। রাতে ভাত খাওয়ার জন্য ডাকতে গিয়ে তাকে না পেয়ে আশপাশ ও বিভিন্ন স্থান খোঁজ করে না পেয়ে আমার পরিবার এবং স্থানীয় লোকজনের সাথে আলোচনা করে জোরারগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছি। কেউ যদি আমার ছেলের সন্ধান পেয়ে থাকেন এই নাম্বারে ০১৮৫৩৪০৭৫৬৪ যোগাযোগ করার অনুরোধ করছি।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম জানান, নিখোঁজ সংক্রান্ত ডায়েরী হওয়ার পর আমরা তাঁর ছবি দিয়ে বিভিন্ন থানায় বার্তা পাঠিয়েছি। ছেলেটির সন্ধানে চেষ্টা করে যাচ্ছি।








