মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে জোরারগঞ্জ থানায় একটি সিএনজি অটোরিক্সাসহ ৮০ লিটার চোলাই মদ নিয়ে তাজুল ইসলাম (৬০) নামে এক কারবারি গ্রেপ্তার হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জোরারগঞ্জ থানা পুলিশ। মাদক কারবারী তাজুল ইসলাম উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, মাদক কারবারী তাজুল ইসলামকে মাদক বহনের কাজে ব্যবহৃত নাম্বারবিহীন সিএনজি অটোরিক্সাসহ ৮০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের...








