Saturday, October 24, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ চট্টগ্রাম বিভাগ

মিরসরাইয়ের ২৭ ভাষা সৈনিককে ভুলতে বসেছে নতুন প্রজন্ম

admin by admin
February 20, 2023
in চট্টগ্রাম বিভাগ, জাতীয়, তথ্যপ্রযুএি, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

এম আনোয়ার হোসেন, মিরসরাই
রক্তস্নাত ফেব্রুয়ারি আবারো ফিরে এলো বাঙালী জাতির জীবনে। সাতচল্লিশে দেশভাগের পরেই যখন বাঙালীর ভাষার ওপর আঘাত এলো, তখন বুকের রক্ত ঢেলে লেখা হলো এক নতুন ইতিহাস। ভাষা আন্দোলনের উত্তাল স্মৃতিমাখা এই মাস এলেই মনে ভিড় জমায় ভাষা শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরের নাম। ভাষা আন্দোলনের প্রভাব গ্রামাঞ্চলেও দাবানলের মত ছড়িয়ে পড়ে। সেক্ষেত্রে মিরসরাইয়ের ভূমিকা ছিল উল্লেখ করার মত। চট্টগ্রাম সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের ৪ জন সদস্য ছিলেন মিরসরাইবাসী। এরা হলেন এটিএম শামসুদ্দীন, মফিজুল ইসলাম, রুহুল আমিন নিজামী, আহমেদুর রহমান আজমী। কবি মাহবুব আলম চৌধুরীর কবিতা কাঁদতে আসিনি লালদিঘীর ময়দানে পাঠের পর দ্বিতীয় বার পঠিত হয় মিরসরাইয়ে। ভাষা আন্দোলনের সূচনালগ্নেই নিজামপুর মুসলিম হাই স্কুুলে প্রথম শহীদ মিনার নির্মিত হয়। ভাষা আন্দোলনের ১১ বৎসর পর চট্টগ্রামে প্রথম যে শহীদ মিনার নির্মিত হয় তার স্থপতি ছিলেন মিরসরাইয়ের কামাল উদ্দিন। ভাষা আন্দোলনে সক্রিয়তার কারণে সৈয়দ ফজলুল হক বিএসসি, তাজুল ইসলাম জেল খাটেন। দেশখ্যাত ভাষা সৈনিক গাজিউল হক ৩ বার মিরসরাইয়ে সভা করে গেছেন। ভাষা আন্দোলনে মিরসরাই নিয়ে লিখিত ইতিহাসগ্রন্থ, প্রবন্ধ, নিবন্ধ ও স্মৃতিচারণে ২৭ জনের ভূমিকার কথা উঠে আসে। তারা হলেন মাওলানা আহমেদুর রহমান আজমী, সৈয়দ ফজলুল হক বিএসসি, সাংবাদিক নুরুল ইসলাম, সৈয়দুল হক, এটিএম শামসুদ্দীন, তাজুল ইসলাম, কামাল উদ্দিন, আবুল কালাম মাস্টার, কেফায়েত উল্ল্যাহ মিয়া, এডভোকেট আবুল কাশেম চৌধুরী, এডভোকেট আবু ছালেক, কাজী জাফরুল ইসলাম, তাহের আহম্মদ, ওবায়দুল হক খোন্দকার, মফিজুল ইসলাম, মঈনুল আহসান সিদ্দিকী, রুহুল আমিন নিজামী, মানু ইসলাম, নুরুল আনোয়ার চৌধুরী, রত্নেশ্বর শীল, সামছুল হুদা, ছাবের আহম্মদ, চিত্ত শীল, ডা. জোৎস্নাময় চৌধুরী, ফকির আহমেদ বিএ, কবির মিয়া, আজিজুল হক মিয়া। একসময় মিরসরাই একুশ উদযাপন পরিষদের উদ্যোগে উপজেলা চত্বরে উপজেলার শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বই মেলা, ভাষা সৈনিকদের অংশগ্রহণে আলোচনা সভা ও ভাষা সৈনিকদের সংবর্ধনার আয়োজন করা হতো। কিন্তু দীর্ঘসময় এই আয়োজন বন্ধ থাকায় মিরসরাইয়ের ভাষা সৈনিকদের জীবনচিত্র নতুন প্রজন্মের কাছে তুলে না ধরার কারণে অনেকটাই ভুলতে বসেছে নতুন প্রজন্ম।
ভাষা সৈনিক মাওলানা আহমেদুর রহমান আজমী: ভাষা সৈনিক মাওলানা আহমেদুর রহমান আজমী ১৯২৮ সালের ২ নভেম্বর ইছাখালী ইউনিয়নের দেওখালী গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে ছাত্র নিহতের খবর তিনি পত্রিকার মাধ্যমে জানতে পারেন পরদিন ২২ ফেব্রুয়ারি। তিনি তখন হাটহাজারী মাদ্রাসার ছাত্র। ২৩ ফেব্রুয়ারি আজমীর নেতৃত্বে হাটহাজারী সদরে অনুষ্ঠিত হয় মিছিল ও সমাবেশ। ওই সমাবেশ থেকেই মাওলানা আজমীকে আহবায়ক করে গঠিত হয় হাটহাজারী থানা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। অন্তর্ভুক্ত হন চট্টগ্রাম জেলা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদে। আন্দোলন-সংগ্রামে যুক্ত থাকার কথিত অপরাধে একাধিকবার জেল-জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে আহমেদুর রহমান আজমীকে। তাকে প্রথম গ্রেপ্তার ও সাড়ে তিন বছর জেল দেওয়া হয় ১৯৫৯ সালে আইউব খানের সামরিক আইন ভাঙার দায়ে। ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারী ভাষার মাসে তিনি ইন্তেকাল করেন।
ভাষা সৈনিক সৈয়দ ফজলুল হক বিএসসি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সহচর ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহশিক্ষক ছিলেন ভাষা সৈনিক সৈয়দ ফজলুল হক বিএসসি। তিনি মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী গ্রামে ১৯২৮ সালের ১ নভেম্বর জন্মগ্রহণ করেন। সক্রিয় ছিলেন ৫২-এর ভাষা আন্দোলনে। সান্নিধ্যে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। বঙ্গবন্ধুর সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। বঙ্গবন্ধু তাঁকে বিএসসি বলে ডাকতেন। বহুবার একসঙ্গে জেল খেটেছেন। বঙ্গবন্ধু তাঁর নিজ হাতে লিখিত দিনলিপিতে তা লিখেছিলেন। ভাষা আন্দোলনে সক্রিয় হওয়ার কারণে প্রথমবারের মতো কারাগারে অন্তরিন হয়েছিলেন তিনি। ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানে বিএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। তবে তাঁকে মুচলেকা দিতে হয়েছিলÑপাস করার পর বিশ্ববিদ্যালয়মুখী হওয়া যাবে না। ১৯৯৯ সালের ১৬ জানুয়ারি তিনি বার্ধক্যজনিত কারণে মারা যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্ব-উদ্যোগে তাঁকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।
ভাষা সৈনিক সাংবাদিক নুরুল ইসলাম: ভাষা সৈনিক সাংবাদিক নুরুল ইসলাম ১৯২৬ সালে ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ও তাঁর বন্ধুরা একুশের সংগ্রামের অংশ হিসেবে ছাত্র হত্যার প্রতিবাদে বড়তাকিয়া রেল ষ্টেশনে ট্রেন অবরোধ করেন। এজন্য তারা পুলিশের হাতে লাঞ্ছিত হন। তাঁদের নামে পুলিশ মামলা করে, দীর্ঘদিন হুলিয়া নিয়ে কাটান সাংবাদিক নুরুল ইসলাম। কিন্তু ভাষা আন্দোলন এবং পরবর্তীকালের অন্যান্য আন্দোলন থেকে তিনি কখনো পিছিয়ে আসেননি। ২০১৪ সালের ১১ আগস্ট এই ভাষা সৈনিক মৃত্যুবরণ করেন।
ভাষা সৈনিক সৈয়দুল হক: ভাষা সৈনিক সৈয়দুল হক ১৯১৪ সালে ইছাখালী ইউনিয়নের সাহেবদীনগর গ্রামে জন্মগ্রহণ করেন। ভাষা আন্দোলনের সময় মিরসরাইতেও প্রভাব পড়ে। ছাত্ররা মিছিলে বেরিয়ে পড়ে, পুলিশও বসে থাকেনি। গড়পড়তা ধরপাকড় শুরু করে। বিশেষত রাজনীতি সচেতন ব্যক্তিদের হেনস্তা করতে পুলিশ ও আনসার বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়। বিশেষ করে আনসারদের অত্যাচার ছিল অত্যন্ত বেদনাদায়ক। যেহেতু তারা কিছুদিন আগেও মুসলিম লীগের ক্যাডার ছিল তাই কাদের কাদের হেনস্তা করা যায় সেটা তাদের জানা ছিল। পুলিশ ও আনসার এসে একদিন সৈয়দুল হকের বাড়িতে হামলা দিল। ঘরের সবকিছু তছনছ করে আলামিরা বাক্স সিন্দুক খুলে কাপড়চোপড় ঘেটে কাগজপত্র সব টান মেরে ফেলে দিল। সন্দেহজনক দু’চারটা বই তুলে নিয়ে গেল। তার ভেতর ম্যাস্কিম গোর্কীর মা বইটি ছিল। তিনি তখন আত্মগোপনে ছিলেন। মূলত ১৯৫২ সালের মিরসরাইর ভাষা সৈনিকদের পুরোভাগে ছিলেন সৈয়দুল হক। ভাষা আন্দোলনে তার ভূমিকা স্বর্ণাক্ষরে লিখা থাকবে। ১৯৮৮ সালের ৩০ ডিসেম্বর এই ভাষা সৈনিক পৃথিবীর মায়া ত্যাগ করেন।
ভাষা সৈনিক এটিএম শামসুদ্দীন: ভাষা সৈনিক এটিএম শামসুদ্দীন ১৯২৭ সালের ২ মার্চ ইছাখালী ইউনিয়নের ইছাখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম জেলা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। যতদিন তিনি মিরসরাইয়ে ছিলেন তরুণদের ভেতরে নানা বিষয়ে অদম্য উৎসাহ ও প্রেরণা সৃষ্টি করেছিলেন। তিনি কমিউনিষ্ট পার্টির সদস্য পদ লাভ করেন ১৯৫২ সালে, কমিউনিষ্ট পার্টির তখনকার দিনে সদস্য পদ সহজ ছিল না। এটিএম শামসুদ্দীন মাথায় হুলিয়া নিয়ে কখনও কৃষক, কখনও জেলে বেশে পুলিশের দৃষ্টি এড়িয়ে কাজ করে যান। মিরসরাইয়ের ভাষা সৈনিক হিসেবে বলা যায় সবচেয়ে বেশি অবদান তাঁর দুঃখ-কষ্ট ও পুলিশের তাড়া প্রতিক্রিয়াশীলদের ভ্রু-ত্রুটি উপেক্ষা করে মিরসরাইয়ের এই প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঘুরেছেন। ২০০৯ সালে ভাষা সৈনিক এটিএম শামসুদ্দীন মৃত্যুবরণ করেন।
ভাষা সৈনিক তাজুল ইসলাম: ভাষা সৈনিক তাজুল ইসলাম ১৯৩৪ সালে ইছাখালী ইউনিয়নের সাহেবদীনগর গ্রামে জন্মগ্রহন করেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। আন্দোলন তখন তুঙ্গে। টগবগে তরুণ তাজুল ইসলাম সেই আন্দোলনে জড়িত হয়ে লেখাপড়ার পাঠ সেখানে চুুকিয়ে দেন। ১৯৫২ সালে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়াকালীন ছাত্ররা মিলে প্রতিবাদ মিছিল করেন। এরপর পুলিশ মিছিলে অংশ নেওয়া অনেক ছাত্রকে আটক করে। ভয়ে বাকিরা সবাই আত্মগোপন করতে লাগলেন। ২২ ফেব্রুয়ারি ট্রেনে করে মিরসরাইয়ের গ্রামের বাড়িতে রওনা দেন তাজুল ইসলাম। ভাষা আন্দোলনের খবরটি সারাদেশের মতো মিরসরাইয়ের প্রত্যন্ত অঞ্চল আবুরহাটেও ছড়িয়ে পড়ে। আবুরহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্ররাও ক্ষোভে ফেটে পড়েন। ছাত্রদের ভাষা আন্দোলন সম্পর্কে বিস্তারিত জানানো এবং সমাবেশের পর সবাই ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করার জন্য একমত হন। পরিষদের সভাপতি করা হয় তাজুল ইসলামকে এবং সাধারণ সম্পাদক করা হয় শান্তিরহাট এলাকার সাহাব মিয়াকে। শুরু হয় মিছিল, সভা, পোস্টারিং। মিরসরাইয়ের প্রত্যন্ত অঞ্চলে রাতে হেঁটে হেঁটে পোস্টার সাঁটানো হতো, প্রতি রাতে বসত গোপন বৈঠক। আবুরহাট ঈদগাহ ময়দান ছিল এলাকার আন্দোলনের কেন্দ্রবিন্দু। এখানে ভাষা সৈনিক গাজিউল হক ৩ বার সভা করে গেছেন। ভাষা আন্দোলনে যুক্ত থাকার কারনে তাজুল ইসলাম ১৯৫৪ সালে গ্রেপ্তার হন এবং চট্টগ্রাম কারাগারে বন্দী ছিলেন। সেখানে তিন মাস থাকার পর তাকে ঢাকা কেন্দ্রীয় কারগারে পাঠিয়ে দেওয়া হয়। দেড় বছর পর মুক্তি পেয়ে চাকরির চেষ্টা করলেও কোথাও স্থায়ী হওয়া সম্ভব হয়নি। কারণ যখনই কোনো আন্দোলন শুরু হতো তখন পুলিশী হয়রানী থেকে বাঁচার জন্য আত্মগোপন করতে হতো তাঁকে। সর্বশেষ ৫৮ সালে পুলিশী হয়রানী থেকে বাঁচার জন্য অনিচ্ছা সত্বেও পরিবারের সদস্যদের চাপে খুলনায় বেসরকারি সংস্থায় যোগ দেন। ছয় সন্তানের জনক এই ভাষা সৈনিক জীবিতকালে বিভিন্ন সম্মাননা ও স্বীকৃতি লাভ করেন।
ভাষা সৈনিক কামাল উদ্দিন : ভাষা সৈনিক কামাল উদ্দিন ১৯৩৮ সালে মিরসরাই পৌরসভার নাজিরপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়লে মিরসরাইয়েও এর ব্যাপক প্রভাব পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২১ ফেব্রুয়ারির ঘটনার পর মিরসরাইয়ে ছড়িয়ে পড়ে আন্দোলন। মাওলানা আহমেদুর রহমান আজমী, আবুল কালাম মাস্টার, এটিএম শামসুদ্দীন, তাজুল ইসলামসহ অনেকের নেতৃত্বে মিরসরাইয়ে হয় মিছিল, মিটিং। ওই আন্দোলনে মাত্র ১৪ বছর বয়সে সরাসরি যুক্ত হন কামাল উদ্দিন। অংশ নেন বড়তাকিয়ায় রেললাইন উপড়ে ফেলার মিশনে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পরবর্তী মিরসরাই সদর, বড়তাকিয়াসহ বিভিন্ন অঞ্চলে যেসব আন্দোলন কর্মসূচী পালিত হয়েছে সেসব আন্দোলনে সরাসরি অংশ নিয়েছেন কামাল উদ্দিন। চট্টগ্রামের প্রথম স্থায়ী শহীদ মিনারের স্থপতি কামাল উদ্দিন। ভাষা আন্দোলনের ১১ বছর পর চট্টগ্রাম কলেজে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় ১৯৬২ সালে ২০ ফেব্রুয়ারী দিবাগত রাতে। চট্টগ্রাম কলেজের ছাত্র সংসদের তৎকালীন নেতৃবৃন্দ এই শহীদ মিনার নির্মাণ করেন। এটি নির্মাণে প্রত্যক্ষ ভূমিকা পালন করেন মিরসরাইয়ের কৃতি সন্তান চট্টগ্রাম কলেজ ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদক কামাল উদ্দিন। তাকে সহযোগিতা করেন তৎকালীন চট্টগ্রাম কলেজ ছাত্র সংসদের ভিপি মাহবুবুল আলম তারা মিয়া, জিএস শহীদ আসগর চৌধুরী, বার্ষিকী সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, মিরসরাইয়ের সন্তান কাজী জাফরুল ইসলামসহ আরো অনেকেই। পুলিশের ভয়ে রাতের অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে শহীদ মিনার নির্মাণ কাজ শুরু হয় ছাত্র সংসদের কয়েকজন নেতা ও কলেজের পিয়ন মোজাফ্ফর আহম্মদের সহযোগিতায়। ১ ছেলে ও ৩ মেয়ের জনক এই ভাষা সৈনিক ২০০৭ সালে মৃত্যুবরণ করেন।
ভাষা সৈনিক আবুল কালাম মাস্টার: ভাষা সৈনিক আবুল কালাম মাস্টার মিরসরাইয়ের ভাষা আন্দোলনের একজন সেরা অগ্রনায়ক, মিরসরাই রাজনীতির সূত্রপাত থেকে তিনি যুক্ত ছিলেন। তিনি মিরসরাইয়ে ভাষা আন্দোলন কিংবা অন্যান্য রাজনৈতিক আন্দোলনকে গতিময় করতে যুব মানসে অপূর্ব সচেতনতা সৃষ্টি করেছেন। তিনি আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন, ভাষা আন্দোলনের জন্য শিক্ষকতা ছেড়ে দিয়ে মিরসরাইয়ের তৃণমূলে ভাষা আন্দোলনকে এগিয়ে নিয়ে যান। ভাষা আন্দোলন প্রেক্ষাপটে মিরসরাইয়ের পূর্বের রেললাইন উৎপাটন ও একটি চলন্ত ট্রেনকে লাইনচ্যুত করা ছিল উল্লেখযোগ্য। আর এতে নেতৃত্ব দেন মাস্টার আবুল কালাম এবং সাংবাদিক নুরুল ইসলাম।
ভাষা সৈনিক কেফায়েত উল্ল্যাহ মিয়া: ভাষা সৈনিক কেফায়েত উল্ল্যাহ মিয়া ১৯২৪ সালে কাটাছরা ইউনিয়নের মুরাদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি অনন্য ভূমিকা রাখেন। ১৯৫২ ভাষা আন্দোলন থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেন তিনি। মহান মুক্তিযুদ্ধে তিনি এই অঞ্চলের অন্যতম সংগঠক ছিলেন। আজীবন সংগ্রামী ও প্রচারবিমুখ এই গুণী ব্যক্তি ১৯৯৬ সালের ২৯ জুন মৃত্যুবরণ করেন।
ভাষা সৈনিক এডভোকেট আবুল কাশেম চৌধুরী: ভাষা সৈনিক এডভোকেট আবুল কাশেম চৌধুরী ১৯৩৪ সালের ১ ফেব্রুয়ারি মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের গজারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ৫২ সালের ভাষা আন্দোলনে তিনি স্থানীয়ভাবে ভূমিকা রাখেন। সুদীর্র্ঘ সময় তিনি মুক্তারী করেছেন বলে জনসাধারণের নিকট তিনি কাশেম মুক্তার নামে পরিচিত ছিলেন।

ভাষা সৈনিক এডভোকেট আবু ছালেক: ভাষা সৈনিক এডভোকেট আবু ছালেক ১৯২৫ সালের নভেম্বর মাসে কাটাছরা ইউনিয়নের কাটাছরা গ্রামের আব্দুস সাত্তার ভূঁইয়া বাড়িতে জন্মগ্রহণ করেন। মিরসরাইয়ে ভাষা আন্দোলনে তিনি অনন্য ভূমিকা রাখেন।
ভাষা সৈনিক কাজী জাফরুল ইসলাম: ভাষা সৈনিক কাজী জাফরুল ইসলাম ১৯৩৯ সালের ৩০ নভেম্বর হাইতকান্দি ইউনিয়নের হাইতকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি স্কুল ছাত্র ছিলেন, ভাষা আন্দোলনের প্রভাবে তিনিও প্রভাবিত হন। ১৯৫৮ সালে ডিগ্রি পরীক্ষার প্রস্তুতিকালে তিনি নিরাপত্তা আইনে গ্রেপ্তার হন এবং বহিরাগত ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে ১৯৬২ সালে জেল থেকে মুক্তি লাভ করেন। পাকিস্তানি শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে ১৯৬২ সালে চট্টগ্রাম কলেজে চট্টগ্রামের প্রথম শহীদ মিনার নির্মাণে অন্যতম ভূমিকা পালন করেন তিনি। চট্টগ্রাম কলেজে শহীদ নির্মাণের পর চট্টগ্রাম নগরীর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও শহীদ মিনার নির্মাণ এবং বড় পরিসরে একুশ ফেব্রুয়ারি পালন শুরু হয়। ২০১৩ সালের ২৬ ফেব্রুয়ারি ৭৩ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
ভাষা সৈনিক তাহের আহম্মদ: ভাষা সৈনিক তাহের আহম্মদ ১৯৩৩ সালে হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫২ সালে রাষ্ট্রভাষা আন্দোলনের সাথে সংযুক্ত থেকে বিশেষ ভূমিকা পালন করেন। তিনি মিরসরাই উপজেলা পরিষদের সর্বপ্রথম চেয়ারম্যান ছিলেন।
ভাষা সৈনিক ওবায়দুল হক খোন্দকার: ভাষা সৈনিক ওবায়দুল হক খোন্দকার ১৯২৩ সালে করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রাবস্থায় তিনি বৃটিশবিরোধী আন্দোলন, মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য আন্দোলনে অংশ নেন। চট্টগ্রাম কলেজে পড়াশোনাকালীন ১৯৫২ সালে ভাষা আন্দোলনে অংশগ্রহণের অপরাধে তাকে চট্টগ্রাম কলেজ থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে তিনি ফেনী সরকারী কলেজে ভর্তি হন। ১৯৯৯ সালের ২২ মার্চ ৭৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
ভাষা সৈনিক মফিজুল ইসলাম: চট্টগ্রাম জেলা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদে যুক্ত ছিলেন ভাষা সৈনিক মফিজুল ইসলাম। তিনি তখন আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে ফাস্ট ক্লাশ ফাস্ট হয়ে উত্তীর্ণ হন। পরে আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের যোগ দেন। তার পৈত্রিক বাড়ি কুমিল্লা জেলার বুডিচং উপজেলায়। ছাত্র জীবনে তিনি বামপন্থী ছাত্র রাজনীতির আদর্শে অনুপ্রাণিত ছিলেন। মিরসরাইয়ে এসে এ আদর্শের সঙ্গী সাথীদের পেয়ে এখানে থেকে যান এবং মিরসরাইকে আপন কর্মক্ষেত্র করে এখানকার মানুষের মধ্যে প্রীতি ও সখ্যতা গড়ে তোলেন। তাঁর পৃষ্ঠপোষকতায় আবুতোরাব ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশে ভাষা আন্দোলনের কর্মকাণ্ড অবারিত হয়েছিল। আশির দশকে তিনি মৃত্যুবরণ করেন।
ভাষা সৈনিক মঈনুল আহসান সিদ্দিকী: ভাষা সৈনিক মঈনুল আহসান সিদ্দিকী ওচমানপুর ইউনিয়নের বৃন্দাবনপুর গ্রামের সৈয়দুর রহমান মোক্তার বাড়ী প্রকাশ আজিম মুহুরী বাড়ীতে ১৯৩০ সালে জন্মগ্রহণ করেন। তিনি সকলের কাছে পরিচিত ছিলেন মন্টু ভাই হিসেবে। ভাষা আন্দোলনের মুখপাত্র সাপ্তাহিক সৈনিক এর চট্টগ্রাম সংবাদদাতা হিসাবে কর্মজীবন শুরু করেন তিনি। ভাষা সৈনিক মন্টু ভাই চট্টগ্রামে ছাত্র আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে ২ বছরের জন্য বহিষ্কৃত হন। ১৯৯৫ সালে তিনি চট্টগ্রাম প্রেস ক্লাব কর্তৃক সংবর্ধিত হন।
ভাষা সৈনিক রুহুল আমিন নিজামী: ভাষা সৈনিক রুহুল আমিন নিজামীর জন্ম দুর্গাপুর ইউনিয়নের চৌধুরীহাট এলাকায়। তিনি চট্টগ্রাম জেলা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সাথে যুক্ত ছিলেন। বায়ান্নর ভাষা আন্দোলনে মিরসরাইয়ে রুহুল আমিন নিজামীর ভূমিকা ছিল অনন্য। অন্যান্য ভাষা সৈনিকদের সঙ্গে তিনিতো ছিলেনই, তাছাড়া তাঁর উদয়ন পত্রিকাতে কয়েকবার একুশ উদযাপনের বক্তব্য ছাপা হয়েছিল। ১৯৯১ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
ভাষা সৈনিক নুরুল ইসলাম প্রকাশ মানু ইসলাম: ভাষা সৈনিক নুরুল ইসলাম প্রকাশ মানু ইসলাম ১৯৩৭ সালে কাটাছরা ইউনিয়নের বাড়ীয়াখালী গ্রামের রেয়াজ উদ্দিন মুহুরী বাড়ীর সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম নুরুল ইসলাম হলেও তিনি মানু ইসলাম নামে পরিচিত ছিলেন। ৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত বিভিন্ন আন্দোলন সংগ্রামে জড়িত ছিলেন তিনি। ভাষা আন্দোলনে তিনি মিরসরাই-সীতাকুন্ডে মূল সংগঠকের দায়িত্ব পালন করেন। তিনি ভাষা আন্দোলনে জনমত সৃষ্টি করার জন্য মিঠাছড়া, আবুতোরাব, দুর্গাপুর, আবুরহাট, করেরহাট, মহাজনহাট, শান্তিরহাট, গোলকেরহাট, আজমপুর, ইছাখালীসহ বিভিন্ন এলাকয় সভা সমাবেশ করেন। এসব সমাবেশে তিনি প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিতেন।
ভাষা সৈনিক নুরুল আনোয়ার চৌধুরী: ভাষা সৈনিক নুরুল আনোয়ার চৌধুরী মিরসরাইয়ের অধিবাসী ছিলেন। তিনি চট্টগ্রামের প্রথম শহীদ মিনার চট্টগ্রাম কলেজে শহীদ মিনার নির্মাণের সময় অনন্য ভূমিকা পালন করেন। সেসময় তিনি চট্টগ্রাম কলেজ শাখা ইউএসটিসি নেতা ছিলেন।
ভাষা সৈনিক রত্নেশ্বর শীল: ভাষা সৈনিক রত্নেশ্বর শীল দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ছিলেন সূর্যসেনের কিশোর সাথী, মিরসরাইয়ে কমিউনিষ্ট পার্টির উদ্যোক্তা। ছিলেন যুব বিদ্রোহের সদস্য, বৃটিশবিরোধী আন্দোলন ও ৫২ সালের ভাষা আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
এছাড়া ভাষা সৈনিক সামছুল হুদা, ছাবের আহম্মদ, চিত্ত শীল, ডা. জোৎস্নাময় চৌধুরী, ফকির আহমেদ বিএ, কবির মিয়া, আজিজুল হক মিয়ার সম্পর্কে উল্লেখযোগ্য কোন তথ্য পাওয়া যায়নি।
ভাষা সৈনিক মাওলানা আহমেদুর রহমান আজমীর পুত্র জাহেদ রফিক বলেন, ‘ভাষা আন্দোলনের ৭১ বছর পূর্ণ হয়েছে। আমি চাই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার প্রতিষ্ঠা করার মাধ্যমে ভাষা শহীদ ও সৈনিকদের জিইয়ে রাখা যাবে অনন্তকাল। শহীদ মিনার ভাষা আন্দোলনের একটি অবিচ্ছেদ্য অংশ। দেশ তথা ভাষার ইতিহাস ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানা ছাড়া একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কখনও মূলধারায় আসতে পারে না। পাশাপাশি ভাষা সৈনিক ও ভাষা শহীদদের জীবনী, তাঁদের বীরত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আহবান জানাবো।’
মিরসরাই উপজেলা মহান একুশ উদযাপন পরিষদের সাবেক মহাসচিব শাহাদাত হোসেন বলেন, ‘ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের সম্পর্কে তরুণ প্রজন্মকে জানানোর অন্যতম একটি প্রক্রিয়া একুশ উদযাপন উপলক্ষে বই মেলা ও আলোচনা সভা। মিরসরাইয়ে একুশ উদযাপন পরিষদের উদ্যোগে একাধিকবার উপজেলা পরিষদ চত্বরে একুশ উদযাপন করা হয়েছে। এসময় উপজেলার শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বই মেলা, ভাষা সৈনিকদের অংশগ্রহণে আলোচনা সভা ও ভাষা সৈনিকদের সংবর্ধনার আয়োজন করা হয়। কিন্তু দীর্ঘসময় এটির আয়োজন না হওয়ায় আমাদের আগামী প্রজন্ম ভাষা আন্দোলনের ইতিহাস জানা থেকে বঞ্চিত হচ্ছে।’

Views: 414

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

কিছুদিন আগেও বলেছিলাম, পার্বত্য এলাকায় বড় সামরিক অভিযান প্রয়োজন।

কিছুদিন আগেও বলেছিলাম, পার্বত্য এলাকায় বড় সামরিক অভিযান প্রয়োজন।

by admin
October 24, 2026
0
35

কিছুদিন আগেও বলেছিলাম, পার্বত্য এলাকায় বড় সামরিক অভিযান প্রয়োজন। আর এখন এদের সাহস এতটাই বেড়েছে যে, আজ সরাসরি সেনাবাহিনীর রাস্তা...

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক ও নৌপথ অবরোধ চলছে, দুর্ভোগে যাত্রীরা

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক ও নৌপথ অবরোধ চলছে, দুর্ভোগে যাত্রীরা

by admin
October 24, 2026
0
9

খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলছে। সাজেকে অবরোধ কর্মসূচি চলাকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহতের...

ইসলামে ৪ ধরনের উপহার দেয়া-নেয়া নিষিদ্ধ

ইসলামে ৪ ধরনের উপহার দেয়া-নেয়া নিষিদ্ধ

by admin
October 24, 2026
0
106

ইসলামে উপহার আদান-প্রদান (হাদিয়া) অত্যন্ত প্রশংসনীয় ও সুন্নাহসম্মত একটি কাজ। তবে শরিয়তের দৃষ্টিতে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে উপহার আদান-প্রদান সম্পূর্ণ নিষিদ্ধ...

বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট  সাইবার হামলার আশঙ্কা:

বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাইবার হামলার আশঙ্কা:

by admin
October 24, 2026
0
10

জরুরি সাইবার নিরাপত্তাঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা ত্রুটি থেকে সম্ভাব্য সাইবার হামলার...

আজ সোনার ভরি কত

আজ সোনার ভরি কত

by admin
October 24, 2026
0
17

দেশের বাজারে গতকাল শুক্রবার সোনার দাম আরেক দফা কমানো হয়েছে। এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের...

আগের নিয়মেই রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল

আগের নিয়মেই রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল

by admin
October 24, 2026
0
8

দুর্গাপূজা উপলক্ষে বিশেষ বিবেচনায় দোকানপাট ও শপিংমল সকাল ১১ থেকে রাত ১০ পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়েছিল। তবে দুর্গাপূজা শেষে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিনা October 24, 2026
  • মাদ্রাসা শিক্ষা : অনাচার ও আত্মশুদ্ধির দায় October 24, 2026
  • মৌসুমি রাজনীতির আগ্রাসন ও হাতছাড়া হওয়া গণ-অভ্যুত্থান: বাংলাদেশ ও সাধারণ মানুষের ভাগ্য কোন পথে? October 24, 2026
  • কিছুদিন আগেও বলেছিলাম, পার্বত্য এলাকায় বড় সামরিক অভিযান প্রয়োজন। October 24, 2026
  • খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক ও নৌপথ অবরোধ চলছে, দুর্ভোগে যাত্রীরা October 24, 2026
  • আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ইহতিশামূলের বিশ্বজয় October 24, 2026
  • ইসলামে ৪ ধরনের উপহার দেয়া-নেয়া নিষিদ্ধ October 24, 2026
  • বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট বিনামূল্যে দেখা যাবে October 24, 2026
  • বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাইবার হামলার আশঙ্কা: October 24, 2026
  • আজ সোনার ভরি কত October 24, 2026
  • জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপের সুযোগ, আবেদনের খুঁটিনাটি জেনে নিন October 24, 2026
  • আগের নিয়মেই রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল October 24, 2026
  • ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম October 24, 2026
  • কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক October 24, 2026
  • ১৩ বছরের ছাত্রীকে ধর্ষণে শিক্ষক স্বামী পলাতক ও স্ত্রী গ্রেপ্তার October 24, 2026
  • অতিরিক্ত ডিআইজির বাড়িতে রাতভর কী হতো, চাঞ্চল্যকর তথ্য October 24, 2026
  • এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন যারা October 24, 2026
  • এনসিপির নতুন কমিটিকে জামায়াতের প্রক্সি পার্টির অভিযোগ রাশেদ খাঁনের October 24, 2026
  • স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করে গণবিক্ষোভের ডাক October 24, 2026
  • কোমরের কাছে এমন টোল খাওয়া গর্ত কি আপনার আছে? October 24, 2026
  • ট্রাম্পের আমেরিকা ছেড়ে ইউরোপে পাড়ি, নতুন জীবনে গিয়ে বাস্তবতার মুখোমুখি অনেক মার্কিন নাগরিক October 24, 2026
  • জর্জ ওয়াশিংটন ব্রিজে সড়কে বিরোধে গুলি, দুই সন্তানের বাবাকে হত্যার অভিযোগে সাবেক এনওয়াইপিডি গোয়েন্দা গ্রেপ্তার October 24, 2026
  • প্রকৃত সম্পদ অর্থে নয়, মানবিকতায়: ভালো মানুষই সমাজের আসল সম্পদ October 24, 2026
  • যুক্তরাষ্ট্র সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ -এর সেমিনার রবিবার,১ নভেম্বরের October 24, 2026
  • ব্রুকলিনের বাংলাদেশি পাড়া থেকে নিউইয়র্ক সিটি হল—শাহানা হানিফের রাজনৈতিক উত্থানের গল্প October 24, 2026
  • ইলহান ওমরের বিয়ে নিয়ে পুরোনো বিতর্ক ফের আলোচনায়: বিয়ের সনদ থেকে ‘ডার্টি ড্যান্ডি’ পরিচয় ঘিরে নতুন প্রশ্ন October 24, 2026
  • বিলাসবহুল হোটেলে প্রায় ৫০ হাজার ডলার ব্যয়ের অভিযোগ, সমালোচনায় এওসি-র প্রচারাভিযান October 24, 2026
  • মব সন্ত্রাসী কওমি মাদ্রাসার অনিয়ম ও যৌন নির্যাতন: অবিলম্বে কওমি শিক্ষাব্যবস্থা বন্ধের দাবি। October 24, 2026
  • হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের কাছ আসামী ছিনিয়ে নিতে হামলার অভিযোগ। October 24, 2026
  • প্রধানমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক মন্তব্য October 24, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিনা

      জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিনা

      October 24, 2026
      মাদ্রাসা শিক্ষা : অনাচার ও আত্মশুদ্ধির দায়

      মাদ্রাসা শিক্ষা : অনাচার ও আত্মশুদ্ধির দায়

      October 24, 2026
      সমাজ ও সংসার পরিবর্তনে অবিনাশী কলম এবং লেখকের দায়বদ্ধতা

      মৌসুমি রাজনীতির আগ্রাসন ও হাতছাড়া হওয়া গণ-অভ্যুত্থান: বাংলাদেশ ও সাধারণ মানুষের ভাগ্য কোন পথে?

      October 24, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল
      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • জাতীয়
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • আন্তর্জাতিক
      • প্রশাসন
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • ভারত/কলিকাতা
      • রাজধানী ঢাকা
      • শিক্ষা
      • সাংবাদিক/মিডিয়া
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d