মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ নারী মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফরিহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে তিশা প্লাটিনাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ওই নারীর নাম শিউলি আক্তার (৩০)। তিনি ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার দাগনভূঁইয়া ইউনিয়নের কৃষ্ণ রামপুর এলাকার বাসিন্দা। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে শিউলিকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাদিফকিরহাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তিশা প্লাটিনামের একটি বাসে যাত্রীবেশে বসে থাকা শিউলি আক্তারকে সন্দেহ হলে তাকে নারী পুলিশের মাধ্যমে চেক করা হয়। এসময় তার শরীর থেকে প্যাকেটে মোড়ানো ১৪’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিউলি জানান ইয়াবাগুলো চট্টগ্রাম থেকে ফেনী শহরের বিভিন্ন মাদকসেবীদের কাছে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার শিউলিকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা
চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকসার-দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...








