Friday, October 16, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home সর্বশেষ

মিরসরাইয়ে বাস-লরি ও কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪ দুই ছেলেকে হারিয়ে বার বার মূর্ছা যাচ্ছে

admin by admin
September 16, 2022
in সর্বশেষ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

শামসুদ্দীন
এম আনোয়ার হোসেন, মিরসরাই
দুই ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছে শামসুদ্দীন। তার ৩ ছেলের
মধ্যে দুই ছেলে শেখ ফরিদ ও শেখ সুমন অনন্তকালের যাত্রায় পাড়ি দিল
পিচঢালা পথে রক্ত ঝরিয়ে। মর্মান্তিক এই মৃত্যু দেখে পথচারীরাও চমকে
উঠছিল। বেপরোয়া গতির মিনি কাভার্ড ভ্যান তাদের শরিরকে
ছিন্নভিন্ন করে দিয়ে যায়। কি করে ভুলবে এমন দৃশ্য বাবা শামসুদ্দীন।
দু’ছেলের জন্ম এক বছরের ব্যবধানে কিন্তু পরপারে পাড়ি দিল একসাথে।
বাবা শামসুদ্দীন পেশায় সিএনজিঅটোরিকশা চালক। তিন ছেলে দুই
মেয়ের মধ্যে নিহত শেখ ফরিদ বড় ও শেখ সুমন মেঝ। অপর ছেলে লিটন
সবার ছোট। তারা তিন জনই পরিবারের ভরনপোষণ নির্বাহ করতে বাবার
পেশাকেই বেছে নেয়। আকস্মিক দুর্ঘটনায় নিমেষেই বিষাদ নামে
শামসুদ্দীনের পরিবারে। উপার্জনক্ষম বড় দুই ছেলেকে হারিয়ে বারবার
মূর্ছা যাচ্ছিল আবার কখনো নির্বাক। ঘড়ির কাটায় তখন রাত ৩ টা।
এসময়টাই গ্রামীণ জনপদ থাকে গভীর ঘুমে। কিন্তু বুধবার তার ব্যত্যয়
ঘটে। সেই রাতেই রাতের নির্জিবতা নামেনি, কান্নার রোলে ভারী হয়ে
উঠেছিল আকাশ বাতাস। দূর থেকে শোনা যাচ্ছিল সেই কান্নার রোল।
বাবা শামসুদ্দিন এবং মা অজিবা খাতুনের আদরের ছেলেদের রেখে যাওয়া
৪ নাতি-নাতনী শেখ ফরিদের তাসফিয়া (৫) ও শেখ রাহিন (২) এবং
সুমনের নিশাত (৭) ও মারিয়া (৪) নামে সন্তানদের বুকে জড়িয়ে
কান্নার বিলাপ যেন থামছেই না। এদিকে স্বামীদের হারিয়ে বারবার

হুশহারা হচ্ছিল তাদের স্ত্রীরা। আর বাবা হারিয়ে চার শিশু অপলক তাকাচ্ছিল
এদিকওদিক, তাদের চাহনী যেন মনেই করতে পারছেন না পৃথিবীতে থেকে
হারিয়ে গেছে বাবা নামের মানুষটি। নিহত দুই সহোদর মিরসরাই
উপজেলার ৯ নং মিরসরাই সদর ইউনিয়নের গড়িয়াইশ গ্রামের শামসুদ্দীন
ড্রাইবার বাড়ির শামসুদ্দীনের পুত্র। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯
টায় উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের গড়িয়াইশ গ্রামে একসাথে
জানাযা শেষে দুই সহোদরকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। দুই
ছেলেকে হারিয়ে দিশেহারা শামসুদ্দীনের আহাজারিতে জানাযা পড়তে
আসা মুসল্লীদের চোখের পানি আটকাতে পারেনি। এভাবে আমার বুক
খালি করে দুই ছেলে চলে যাবে কখনো চিন্তা করতে পারিনি, আমি এখন
কাকে নিয়ে বাঁচবো। কে ছোট ছোট নাতি-নাতিনদের মুখে খাবার
তুলে দিবে এসব বলে বিলাপ করছেন বাবা শামসুদ্দিন।
বুধবার রাত ৩ টায় শেখ ফরিদ ও সুমনের বাড়িতে গিয়ে দেখা যায়, তাদের
লাশ ঘিরে রেখেছেন পাড়াপ্রতিবেশীসহ বন্ধুবান্ধব। সন্তানদের হারিয়ে
পাগলপ্রায় তাদের বাবা-মা। ঘরের ভেতর থেকে স্ত্রীদের গুমরে কাঁদার আওয়াজ
আসছে। ফরিদ ও সুমনের সন্তানদের বুকে জড়িয়ে হাউমাউ করে কাঁদছে
বাবা শামসুদ্দীন। তিন কক্ষবিশিষ্ট টিনশেডের ঘরে স্ত্রী, তিন ছেলে ও
তাদের স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন শামসুদ্দীন ড্রাইভার।
সন্তানদের হারিয়ে নাতি-নাতনিদের কথা ভেবে দিশেহারা হয়ে পড়া
শামসুদ্দিন বলেন, আমি ও আমার দুই ছেলে ফরিদ এবং সুমনসহ
সিএনজি অটোরিকশা চালিয়ে সংসার চালাই। প্রতিদিন রাত ১০ টার
মধ্যে ছেলেরা গাড়ি গ্যারেজে রেখে বাড়িতে চলে আসে। বুধবার রাত ১১
টারপরও তারা বাড়ি আসেনি। রাত সাড়ে ১১ টার সময় খবর পাই কাভার্ড
ভ্যানের চাপায় আমার সোনামণিরা পৃথিবী ছেড়ে চলে গেছে। এখন
তাদের পরিবার ও সন্তানদের কে দেখবে?’ এসব বলতে বলতে তিনি বারবার
মূর্ছা যাচ্ছিলেন।
স্থানীয় বাসিন্দা নুরুল মোস্তফা বলেন, সুমন-ফরিদ একসঙ্গে চলাচল
করতো। এলাকার কারো সঙ্গে কোনদিন দুই কথা হয়নি। দুই ভাইকে
একসঙ্গে খৎনা করা হয়, বিয়েও হয় একসঙ্গে। বুধবার রাতে একসঙ্গে তারা
মারাও গেলো। এভাবে চলে যাবে কখনো ভাবতে পারিনি।
মিরসরাইয়ে বুধবার রাত ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের
মিরসরাইয়ের ৮ নং দুর্গাপুর ইউনিয়নের রায়পুর এলাকার চলমান ফিলিং
স্টেশন এলাকায় বাস-লরি ও কাভার্ড ভ্যান সংঘর্ষে ৪ জন নিহত এবং ৬ জন

আহত হয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৩ জন সিএনজি অটোরিকশা
চালক, তম্মধ্যে ২ জন আপন ভাই; অপর জন চৈতন্যেরহাট বাজারের নাইট
গার্ড হিসেবে নিয়োজিত ছিলেন। আহত ৬ জনের মধ্যে ২ জন
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের সদস্য।
সরেজমিনে গিয়ে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের
চট্টগ্রামমুখী লেনে একটি কনটেইনারবাহী লরি (চট্টমেট্টো চ-৮১-
২২৪৬) সড়কের বাম পাশ ধরে চলছিল। হঠাৎ করে সেটি সড়কের মাঝখানে
চলে এসে। একই সময়ে দ্রুত গতিতে আসছিল জোনাকি পরিবহনের
(লক্ষীপুর ব-১১-০০২০) বাসটি। হঠাৎ টার্ণ করায় লরিটির সঙ্গে বাসটির
ধাক্কা লাগলে বাসের সামনের একাংশের গ্লাস ভেঙে যায়। তখন গাড়ি
দুইটি থামিয়ে চালক-হেলপাররা তর্কবিতর্ক করছিল। এমন সময়
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং সংঘর্ষের ঘটনায় বিকট শব্দ শুনে
এগিয়ে যায় পাশ্ববর্তী মস্তাননগর বিশ^রোড় বাইপাস সিএনজি
অটোরিকশা স্টেশনের কয়েকজন চালক ও স্থানীয়রা। তারা উপস্থিত ঘটনার
মীমাংসা করার চেষ্টা করে। আশপাশের অনেক মানুষও ঘটনাস্থলে জড়ো হয়,
অবস্থান করছিল দুর্ঘটনার শিকার বাসযাত্রীরা। তখন পেছন থেকে
বেপরোয়া গতির একটি মিনি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্টো ন-১৫-
১০৭৭) এসে জড়ো হওয়া মানুষের উপরে উঠিয়ে দিয়ে পূর্বে দুর্ঘটনার
শিকার লরির সাথে কাভার্ড ভ্যানটি ধাক্কা খায়। এতে কাভার্ড ভ্যান
চাপায় ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয় এবং ৬ জন আহত হয়। নিহতরা
সবাই মিরসরাইয়ে ৮ নং দুর্গাপুর ও ৯ নং মিরসরাই সদর ইউনিয়নের
বাসিন্দা। তারা মূলত দুর্ঘটনার শিকার যাত্রীদের উদ্ধারে সহায়তা করার
জন্য ছুটে যায়। নিহতরা হলো মিরসরাই সদর ইউনিংয়নের গড়িয়াইশ
গ্রামের শামসুদ্দিনের পুত্র সুমন (২৮) ও তার বড় ভাই শেখ ফরিদ (৩০),
দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের হারুনের পুত্র মেহেদী হাসান
(২২), একই ইউনিয়নের পূর্ব রায়পুর গ্রামের আবুল কাশেম (৬০)।
আহতরা হলো জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের এএসআই গোলাম
মোস্তফা (৪৫), কন্সটেবল শেখ আহম্মদ (৪৫), জামালপুর জেলার দেওয়ানগঞ্জ
উপজেলার গোলাম মাহমুদের পুত্র রফিক (২৫), ময়মনসিংহ জেলার
মুক্তাগাছা থানার ঈশ্বরগ্রামের নুরুল ইসলামের পুত্র শাহ আলী (২৬),
মিরসরাইয়ের দুর্গাপুরের রায়পুর গ্রামের আফাজ উদ্দিনের পুত্র আব্দুল
আউয়াল (৫০), মিরসরাইয়ের আবুরহাট এলাকার মৃত নুরুল আলমের পুত্র
নোমান (১৮)। আহত ৬ জনকে প্রাথমিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
মস্তাননগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম

মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জোরারগঞ্জ হাইওয়ে থানা
পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার ৩ টি গাড়ি উদ্ধার করে থানায়
নিয়ে যায়। এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৩৫৭) করা
হয়েছে। খবর পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ, জোরারগঞ্জ থানা
পুলিশ ও মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মীরা
উদ্ধার তৎপরতা চালায়।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালের উপ-সহকারী
মেডিকেল অফিসার ডা. পলাশ কুমার দে জানান, নিহত ৪ জনকে
হাসপাতালে আনা হয়। এছাড়া আহত ৬ জনকে প্রাথমিক চিকিৎসা
প্রদানের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন
কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, খবর পেয়ে আমরা দ্রুত
ঘটনাস্থলে ছুটে যাই। আহত এবং নিহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে যাই।
জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) খায়রুল আলম বলেন, ‘একটি
কনটেইনারবাহী লরি সড়কের বাম পাশ ধরে চলছিল। হঠাৎ করে সেটি
সড়কের মাঝখানে চলে এসে। একই সময়ে দ্রুত গতিতে আসছিল
জোনাকী পরিবহনের বাসটি। হঠাৎ টার্ণ করায় লরিটির সঙ্গে বাসটির
ধাক্কা লাগে। যার কারণে বাসের গ্লাস ভেঙে যায়। তখন গাড়ি দুইটি
থামিয়ে চালক-হেলপাররা তর্ক করছিল। এমন সময় হাইওয়ে পুলিশ উপস্থিত
হয়ে ঘটনার মীমাংসা করার চেষ্টা করে। আশপাশের অনেক মানুষ ঘটনাস্থলে
জড়ো হয়। তখন পেছন থেকে একটি মিনি কাভার্ড ভ্যান এসে জড়ো
হওয়া মানুষের উপরে উঠিয়ে দেয়। উঠিয়ে কাভার্ড ভ্যানটি লরির সঙ্গে
ধাক্কা খায়। এতে চাপায় পরে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। এছাড়া
হাইওয়ে পুলিশের এএসআই মোস্তফা কামালসহ ৬ জন আহত হন।’
জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন বলেন, ব্যস্ততম
মহাসড়কে একটি লরি ও বাস দুর্ঘটনার শিকার হলে গাড়িগুলোর চালকরা
কোনো বিষয়ে তর্কাতর্কি করছিলেন। ওই সময় পেছন থেকে একটি
মিনি কাভার্ড ভ্যান গাড়ি দুইটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৪
জনের মৃত্যু হয়। আহত হন পুলিশসহ ৫ জন। লাশ পরিবারের আবেদনের
প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত
গাড়ীগুলো থানায় আনা হয়েছে।

Views: 407

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল

শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল

by admin
October 15, 2026
0
15

শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ দলমত-নির্বিশেষে বিপুলসংখ্যক প্রবাসীর অশ্রুসিক্ত শ্রদ্ধা-ভালবাসা আর...

জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

by admin
October 9, 2026
0
20

জাতীয় পর্যায়ে ""শ্রেষ্ঠ গুণী শিক্ষক" সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিজস্ব প্রতিনিধি কক্সবাজার থেকে (কামরুন তানিয়া)...

ধর্মপাশা থেকে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মরদেহ মিলল মোহনগঞ্জে

ধর্মপাশা থেকে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মরদেহ মিলল মোহনগঞ্জে

by admin
October 9, 2026
0
64

ধর্মপাশা থেকে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মরদেহ মিলল মোহনগঞ্জে অলি হাসান সৃজন ,স্টাফ রিপোর্টার সুনামগঞ্জের ধর্মপাশা থেকে নিখোঁজ হওয়া অবসরপ্রাপ্ত সেনাসদস্য...

রাজশাহীর মুদি দোকানদার কে হত্যার আসমি গ্রেপ্তার

রাজশাহীর মুদি দোকানদার কে হত্যার আসমি গ্রেপ্তার

by admin
September 29, 2026
0
16

রাজশাহীর মুদি দোকানদার কে হত্যার আসমি গ্রেপ্তার মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি রাজশাহীর বাকির মোড়ে আবদুল বারী নামের এক...

বিমানসেবিকাকে দেখে চমকে গেলেন বাবা, বিমানেই জড়িয়ে ধরলেন মেয়েকে

by admin
September 1, 2026
0
92

বাবা-মেয়ের সম্পর্কের আবেগ বরাবরই অন্যরকম। আর সেই সম্পর্কে হঠাৎ পাওয়া কোনো সারপ্রাইজ মুহূর্তকে করে তোলে আরও বিশেষ। তেমনই এক হৃদয়স্পর্শী...

মাদক ব্যবসায়ীদের লক্ষ্মীপুর ওসির কঠোর হুঁশিয়ারি: ‘হয় আত্মসমর্পণ, নয় এলাকা ছাড়া

মাদক ব্যবসায়ীদের লক্ষ্মীপুর ওসির কঠোর হুঁশিয়ারি: ‘হয় আত্মসমর্পণ, নয় এলাকা ছাড়া

by admin
August 23, 2026
0
12

এ কে এম মাহমুদ রিয়াজ সিনিয়র রিপোর্টার : মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা October 16, 2026
  • যুবসমাজের প্রতি হাবিবুর রহমান রনি’র অনুপ্রেরণামূলক বার্তা—যোগ্যতা ও সৃজনশীলতায় পরিচিত হোন! October 16, 2026
  • ক্যান্সার, হৃদরোগ ও ডেঙ্গু রোগীদের জীবন রক্ষাকারী ফল নাগালের বাইরে October 16, 2026
  • সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির October 16, 2026
  • মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন October 16, 2026
  • শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল October 15, 2026
  • ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ October 15, 2026
  • ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল October 15, 2026
  • শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো October 15, 2026
  • পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা October 15, 2026
  • ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ October 15, 2026
  • উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ October 15, 2026
  • বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন October 15, 2026
  • নিজের সাথে নিজের কথা বলার এই প্রক্রিয়াকে ব্রোকা এরিয়া বলা হয়। October 15, 2026
  • ঢাকার নিকেতন থেকে আমাদের কাছে এক ভাই ও তার সুন্দরী ভাবী তাদের নিজেদের একটি অত্যন্ত রোমাঞ্চকর ও সুন্দর বাস্তব ছবি পাঠিয়েছেন, October 15, 2026
  • রংপুরে ৯৬৪টি পূজামÐপে দুর্গোৎসবের প্রস্তুতি October 15, 2026
  • পবিপ্রবির উপ-উপাচার্যসহ  জেএসপিএস গবেষক দলের জাপানের গিফু বিশ্ববিদ্যালয় পরিদর্শন,সমঝোতা চুক্তির বিষয়ে আলোচনা।  October 15, 2026
  • অনলাইনে তথ্য নেই, খানসামায় সেটেলমেন্ট সেবায় ভোগান্তি October 15, 2026
  • মিরসরাইয়ে টেকসই পর্যটন উন্নয়নে বাস সার্ভিস চালুসহ নানা প্রস্তাব October 15, 2026
  • চীন থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪৫ লাখ টাকার প্লাস্টিকের কাঁচামাল জব্দ, গ্রেপ্তার ১ October 15, 2026
  • দিনাজপুরে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত October 15, 2026
  • ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন October 15, 2026
  • সুনামগঞ্জের শান্তিগঞ্জ দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা October 15, 2026
  •  বুধবার বাদ ফজর গুলশান আজাদ মসজিদে রাশনাফ ওয়াদুদের প্রথম জানাজা October 15, 2026
  • সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক October 15, 2026
  • চার দশকের গান ও বন্ধুত্বের মেলবন্ধন: বনানীর আর্টিস্ট ক্লাবে প্রমিথিউস-এর পুরনো সদস্যদের নস্টালজিক পুনর্মিলনী October 15, 2026
  • বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ October 15, 2026
  • শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ সাইফুল ইসলাম. October 15, 2026
  • যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হলেন মনজুর চৌধুরী October 15, 2026
  • ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত October 15, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা

      রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা

      October 16, 2026
      যুবসমাজের প্রতি হাবিবুর রহমান রনি’র অনুপ্রেরণামূলক বার্তা—যোগ্যতা ও সৃজনশীলতায় পরিচিত হোন!

      যুবসমাজের প্রতি হাবিবুর রহমান রনি’র অনুপ্রেরণামূলক বার্তা—যোগ্যতা ও সৃজনশীলতায় পরিচিত হোন!

      October 16, 2026
      ক্যান্সার, হৃদরোগ ও ডেঙ্গু রোগীদের জীবন রক্ষাকারী ফল নাগালের বাইরে

      ক্যান্সার, হৃদরোগ ও ডেঙ্গু রোগীদের জীবন রক্ষাকারী ফল নাগালের বাইরে

      October 16, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d