মিরসরাই প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের হাদিফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে ১৪’শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ইদ্রিস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ। বুধবার (২২ মার্চ) রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে হাদিফকিরহাট বাজারের যাত্রী ছাউনির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইদ্রিস (৩৫) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার টেকনাফ পৌরসভার ২ নং ওয়ার্ডের পল্লান পাড়া এলাকার সাইদুল হকের পুত্র।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাদি ফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে ইদ্রিসকে গ্রেফতার করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে ১৪’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা। ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিরসরাই থানায় একটি মামলা (নং-১৪) দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মহালছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবী হত্যা, স্বামী বলছেন আত্মহত্যা
মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের নুনছড়ি গুচ্ছগ্রামে মাহফুজা আক্তার মনি (১৮) নামে এক গৃহবধূর মরদেহ...








