মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে দীর্ঘ ৫৩ বছর পর নৌকার মাঝি পরিবর্তন হয়েছে। ১৯৭০ সাল থেকে অদ্যাবধি এ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার অংশ না নেওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন তার মেজো ছেলে মাহবুব রহমান রুহেল। রবিবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম-১ আসনের দলীয় মনোনয়ন ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে ১৮ নভেম্বর দলীয় কার্যালয় থেকে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন রুহেল। ২০ নভেম্বর দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে নিজে উপস্থিত থেকে মেজো ছেলে রুহেলের দলীয় মনোনয়নপত্র জমা দেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
জানা যায়, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ১৯৭০ সালে সর্বপ্রথম তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। স্বাধীনতার পর তিনি ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি ১৯৯৬ সালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং গৃহায়ণ ও গণপূূর্ত মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
রুহেল দলীয় মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন বলেন, আমাদের প্রিয় অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বয়সের কারণে এবার নির্বাচনে অংশ নিচ্ছেন না। তার সুযোগ্য উত্তরসূরি আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল দলীয় মনোনয়ন পাওয়ায় আমরা অনেক আনন্দিত। মিরসরাইয়ের উন্নয়নের গতি রুহেল ভাইয়ের নেতৃত্বে আরও দুর্বার গতিতে এগিয়ে যাবে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







