মিরসরাই প্রতিনিধি
মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম’র পুনর্মিলনী সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার জিইসি কনভেনশনে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেনের সঞ্চালনায় ও কালু কুমার দে’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল এমপি, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান প্রফেসর এমডিএম কামাল উদ্দিন চৌধুরী, ক্লিফটন গ্রুপের সিইও এমডিএম মহি উদ্দিন চৌধুরী, প্রফেসর কনক কান্তি বড়ুয়া, প্রফেসর বেনু কুমার দে, ইঞ্জিনিয়ার খায়রুল মোস্তফা, উপদেষ্টা এম এ তাহের, সাবেক উপদেষ্টা সামস উদ দোহা, উপদেষ্টা এস জোহা চৌধুরী, উপদেষ্টা এডভোকেট আবদুল মান্নান, উপদেষ্টা এডভোকেট মুজিবুর রহমান ফারুখ, উপদেষ্টা লায়ন তাহের আহমদ, উপদেষ্টা মহিউদ্দিন শাহ আলম নিপু, উপদেষ্টা কামরুল ইসলাম চৌধুরী, উপদেষ্টা মাহফুজুল হক মনি, উপদেষ্টা আবদুল হাশিম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী।
অনুষ্ঠানের আহবায়ক ছিলেন দাতা সদস্য কামরুল হাসান এফসিএ ও সদস্য সচিব ইসমাইল নিজামী সবুজ ।
অনুষ্ঠানে নবাগত সংসদ সদস্য মাহবুব রহমান রুহেলকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও ৩ জন সিআইপিকে বিশেষ সম্মাননা, ৬ জন দাতা ও ৯ জন পৃষ্ঠপোষক সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়। বিশেষ সন্মাননাপ্রাপ্তরা হলেন এমডিএম মহিউদ্দিন চৌধুরী সিআইপি, ফখরুল ইসলাম খান সিআইপি, আবু নাছের রিয়াদ সিআইপি।
অনুষ্ঠানের বিভিন্ন উপ-পরিষেদের দায়িত্বে ছিলেন সিনিয়র সহ-সভাপতি এসএম মহি উদ্দিন, সহ-সভাপতি ইউনুছ ভূঁইয়া, যুগ্ম সম্পাদক তৌহিদ উদ দৌজা ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক এজেডএম সাইফুল ইসলাম টুটুল, সমাজকল্যাণ সম্পাদক মানিক রতন শর্মা, দপ্তর সম্পাদক বেলায়েত হোসেন, প্রচার সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম ইরান, সাংস্কৃতিক সম্পাদক আরিফ মঈনুদ্দীন, তথ্য ও পাঠাগার সম্পাদক তাওসিফ ইমরাজ শিহান, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক আজাদ, মহিলা সম্পাদিকা রাশেদা আক্তার মুন্নী, কার্যনির্বাহী সদস্য সাবের আহমদ নিজামী, নিজাম উদ্দিন হারুন, আইয়ুব আলী, এহছানুল আজিম লিটন, এডভোকেট এমরান উদ্দিন স্বপনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সকল অতিথিরা মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম’র ভূয়সী প্রশংসা করেন এবং এসোসিয়েশনের পক্ষ থেকে তাদের বিভিন্ন মহতি কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেন।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







