লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিজ্ঞচিত্র যে রায় প্রদান করেছে তা সঠিক ও যথার্থ। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার দক্ষতা, প্রজ্ঞা, সততা ও গতিশীল নেতৃত্বের ফলে বাংলাদেশ বর্তমানে বিশ্বে উন্নয়নের রোল মডেল। পুনরায় শেখ হাসিনাকে জনগণ দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ায় দেশের উন্নয়ন অগ্রগতি আরো গতিশীল হবে। তিনি দেশের সর্বস্তরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান। তিনি জননেত্রী শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের সুস্থতা ও দীর্ঘায়ু এবং সফলতা কামনা করেছেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের নির্বাহী সদস্য মোঃ মাসুদ আলম, সদস্য কবি ও লেখক মোস্তাক আহমেদ, কবি মায়ারাজ, ডা. মোঃ মিজানুর রহমান ও ডা. মোঃ মাহফুজুর রহমান।






