Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home খেলা ধুলা

মুশফিক-মাহমুদউল্লাহকে ‘বিদায়’ দিতে চায় বিসিবি

admin by admin
February 26, 2025
in খেলা ধুলা, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশ ছাড়ার আগে অধিনায়ক নাজমুল হোসেনের ‘চ্যাম্পিয়ন হতে চাই’ ঘোষণা অনুযায়ী বাংলাদেশ সে রকম কিছু ঘটিয়ে ফেললে তো অবশ্যই একটা ইতিহাস হতো। তবে এই টুর্নামেন্ট অন্যভাবেও হতে পারত বাংলাদেশের জন্য বিশেষ কিছু।

বাংলাদেশের ক্রিকেটের বছরখানেক আগের অবস্থাটা একবার ভাবুন। তখন কি মনে হয়নি, চ্যাম্পিয়নস ট্রফি দিয়েই একসঙ্গে শেষ হতে পারে বাংলাদেশ দলের চার অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ আর মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্যারিয়ার!

২০২৩ বিশ্বকাপের আগে সাকিব নিজেই সে রকম আভাস দিয়েছিলেন। তামিমের কথাবার্তায়ও একসময় মনে হয়েছিল, এই টুর্নামেন্টই হবে আন্তর্জাতিক ক্রিকেটে তার শেষ টুর্নামেন্ট। একই রকম ধারণা ছিল মাহমুদউল্লাহ আর মুশফিককে নিয়েও।

মাহমুদউল্লাহ তো নাকি তিন-চার মাস আগেও বিসিবিকে জানিয়েছিলেন, এই টুর্নামেন্ট দিয়েই শেষ টানতে চান আন্তর্জাতিক ক্যারিয়ারের। এই চারজনের একসঙ্গে অবসর বাংলাদেশের ক্রিকেটে বেদনার বিউগল নিশ্চয়ই বাজাত। তবে কখনো না কখনো বিদায় যেহেতু নিতে আর দিতেই হবে, তাঁদের মতো ক্রিকেটারদের বেলায় সে ক্ষেত্রে চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় আসরই হতে পারত সেরা উপলক্ষ।

কিন্তু বছরখানেক আগের সেই অবস্থা বদলে গেছে গত আট-নয় মাসের মধ্যে। রাজনৈতিক কারণ আর মামলা–মোকদ্দমায় পড়ে এখন দেশেই ব্রাত্য সাকিব। ঘরের মাঠে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ইচ্ছা পূরণ হয়নি। বাংলাদেশের হয়ে ওয়ানডেও আর কখনো খেলা হবে কি না, অনিশ্চিত। সাকিবের বর্ণাঢ্য ক্যারিয়ার অসমাপ্ত এক গল্পের মতোই হয়ে আছে এখন। টি–টোয়েন্টি ক্রিকেটকে আগেই বিদায় বলা তামিম শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফির অপেক্ষা করেননি। গত বিপিএলের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন।

বাকি রইলেন মাহমুদউল্লাহ ও মুশফিক। চ্যাম্পিয়নস ট্রফিতে তারা আছেন। তবে এই টুর্নামেন্টের পরও ৩৯ আর ৩৭ বছর বয়সী বাংলাদেশ দলের অভিজ্ঞ এ দুই ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাবেন কি না, সেটা নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা। সে আলোচনায় এমনকি যোগ দিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিকও। আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর এবং সাবেক কিউই ফাস্ট বোলার শেন বন্ডও সমালোচনা করেছেন চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের এই দুই ক্রিকেটারের পারফরম্যান্সের।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে কে কখন বিদায় নেবেন, সেটা একদমই একজন ক্রিকেটারের ব্যক্তিগত বিষয়। এমনও হতে পারে যে একজন ক্রিকেটার আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দিলেনই না। আনুষ্ঠানিকভাবে বলতেই হবে ‘আমি কাল থেকে আর খেলব না’, বিষয়টা সে রকম নয়। তবে বড় ক্রিকেটাররা সাধারণত চান, তাদের বিদায়টা আড়ম্বরপূর্ণ হোক। মাঠ থেকে বিদায় নিয়ে ক্যারিয়ারটাকে পূর্ণতা দেওয়ার আকাঙক্ষা তাদের থাকে।

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ কাল নিজেদের শেষ ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে। তবে মুশফিক–মাহমুদউল্লাহর মনোভাবে এখন পর্যন্ত মনে হচ্ছে না, এটাই তাদের শেষ আন্তর্জাতিক ম্যাচ। সে রকম হলে নিশ্চয়ই তারা বিসিবিকে তা আগাম জানাতেন। কিন্তু গতকাল পর্যন্ত বিসিবি বা পাকিস্তানে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কাছেও দুজনের দিক থেকে সে রকম কোনো বার্তা যায়নি বলে জানা গেছে।

 

তাহলে কি চ্যাম্পিয়নস ট্রফির পরও মুশফিক-মাহমুদউল্লাহ আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতে চান? চাইতেই পারেন। নিজেদের ক্যারিয়ারের ইতি কোথায় টানবেন, সেটা তো তাদেরই সিদ্ধান্ত। প্রশ্ন হচ্ছে, তখন কি একই সঙ্গে বিসিবিও চাইবে ভবিষ্যতে তাদের রেখে দল গড়ার কথা ভাবতে?

টেস্ট ক্রিকেটকে ২০২১ সালে বিদায় বলা মাহমুদউল্লাহ যদিও গত ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজটা দারুণ খেলেছেন, তবু নতুনদের জায়গা ছেড়ে দেওয়ার আলোচনায় তার অবসর ভাবনার প্রসঙ্গটাও আসে। মুশফিকের ফর্ম তো পড়তির দিকেই। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে দুজনের কেউই নিজেদের নাম ও অভিজ্ঞতার সঙ্গে সুবিচার করতে পারেননি।

একটা ম্যাচ বা টুর্নামেন্ট দিয়ে অবশ্য তাদের মতো ক্রিকেটারদের মূল্যায়ন হওয়া উচিত নয়। কথাটা বিসিবিও মানে, সঙ্গে এটাও উপলব্ধি করে যে, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের বিদায় হওয়া উচিত সসম্মানে।

বাংলাদেশ দলে তাদের অবদানের কথা মনে করিয়ে দিয়ে কাল বিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটে তাদের অনেক অবদান। আমি তো বরং বলব, উল্টো তাদের সঙ্গেই অনেক সময় অন্যায় করা হয়েছে।’ তাই বলে অবশ্য তিনি এটাও মনে করেন না যে দুজনেরই আরও আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাওয়া উচিত, ‘একটা টুর্নামেন্টের মধ্যে কোনো ক্রিকেটারের সঙ্গে এসব নিয়ে আলাপ করাটা ঠিক নয়। তবে সব ক্রিকেটারকেই একসময় বিদায় বলতে হয়। সেটা কখন, তা ওই ক্রিকেটারেরই ঠিক করা উচিত।’

সূত্র জানিয়েছে, মুশফিক-মাহমুদউল্লাহ নিজ থেকে কিছু না বললেও চ্যাম্পিয়নস ট্রফির পর দেশে ফিরলে বিসিবিই তাদের কাছে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইবে। তাদেরও জানানো হবে তাদের ব্যাপারে বোর্ডের ভাবনা।

আর সেই ভাবনাটা নতুনদের উঠে আসার পথটাকে আরও উন্মুক্ত করে দেওয়ার কথা মাথায় রেখেই ভাবছে বোর্ড। হ্যাঁ, চ্যাম্পিয়নস ট্রফির পর মুশফিক-মাহমুদউল্লাহকে সসম্মানে বিদায় বলার কথাই ভাবছে বিসিবি।

Post Views: 354

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
12

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
16

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর

by admin
September 19, 2026
0
22

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর হাকিকুল ইসলাম খোকন, বুধবার ( ১৬ সেপ্টেম্বর ২০২৬)বাংলাদেশ...

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

by admin
September 17, 2026
0
64

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে কাজ শুরু করেছে র‍্যাবের সব ইউনিট। জনবল, ক্ষমতা,  সম্পদসহ র‍্যাবের প্রায় সবকিছু নিয়ে আজ বুধবার...

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

by admin
September 16, 2026
0
30

কোনো সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া বা ফৌজদারি মামলা করার কোনো আইনি এখতিয়ার প্রেস ক্লাবের নেই। প্রেস ক্লাব হলো...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d