Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল

admin by admin
November 9, 2024
in বিশেষ সংবাদ, মতামত
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

মুহম্মদ আলতাফ হোসেন, তিনি জাতীয় সংবাদিক সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। মূলত ১৯৮২ সালে ১২ ফেব্রুয়ারি তার নেতৃত্বে প্রতিষ্ঠা হয় দেশের তৃণমূল সাংবাদিকদের সংগঠন ‘জাতীয় সাংবাদিক সংস্থা’। দেশের স্থানীয় ও জাতীয় পর্যায়ে কর্মরত সলক স্তরের সাংবাদিকদের সুরক্ষা, পেশাগত মানোন্নয়ন, তাদের অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে এই সংগঠন ৪৩ বছর যাবত সফলভাবে প্রশসনীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। এই সংগঠনের প্রথম থেকেই শ্রদ্ধেয় আলতাফ ভাই অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার সাথে আমার প্রথম পরিচয় ১৯৯৩ সালের সম্ভবত অক্টোবর মাসে এক অনুষ্ঠানে। গাজীপুর জেলা শাখা জাতীয় সাংস্থার কমিটি গঠনকল্পে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন এবং তখন তিনি দৈনিক ইনকেলাব পত্রিকায় কর্মরত ছিলেন। এই অনুষ্ঠানে সংগঠনের জেলা কমিটির গঠন করা হয়। আমাকে এই জেলা কমিটির সিনিয়র সহসভাপতি মনোনিত করা হয়। আমি তখন দৈনিক খবর পত্রিকায় গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলাম।  দৈনিক জনতা পত্রিকায় কর্মরত মোঃ সরু মিয়াকে সভাপতি এবং দি নিউ নেশন পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম বাদামীকে এই কমিটির সাধারণ সম্পাদক করা হয়।
সেই সময় থেকে নিরবিচ্ছিন্নভাবে আলতাফ ভাইয়ের সাথে আমার পথ চলা শুরু। দীর্ঘ প্রায় ৩২ বছর যাবত আমি ও আলতাফ ভাই পারস্পরিক সুখে-দুঃখে সবসময় সাংগঠনিক বিষয়াদি ছাড়াও ব্যক্তিগত ও পারিবারিক অনেক বিষয় বিনিময় করেছি। আলতাফ ভাইয়ের বড় ছেলে মোঃ মনির হোসেন যখন ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হয়, তখন সম্ভবত এই খুশির সংবাদটি প্রথমে আলতাফ ভাই আমাকে জানান। মনির হোসেন সফলতার সাথে এমবিবিএস পাশ করার পর নর্থসাউথ ইউনিভার্সিটি থেকে এমপিএইচ সম্পন্ন করে। সে বর্তমানে ইউএনএফপিএ’র বাংলাদেশের কান্ট্রি প্রোগ্রাম অফিসার হিসেবে কর্মরত আছেন। তার কনিষ্টপুত্র মুহম্মদ মনঞ্জুর হোসেন এমবিএ ডিগ্রী সম্পন্ন করার পর বর্তমানে সিটি ব্যাংকের শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছে। কাজেই বলা যায় আলতাফ ভাই একজন সফল পিতা। তার ছেলেদের লেখাপড়ার বিষয়টি আমাকে অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করে। আল্লার অশেষ রহমত ও মেহেরবাণীতে আমার এক কন্যা ও দুই ছেলে তিন সন্তানই বর্তমানে চিকিৎসক হিসেবে মানবতার সেবায় নিয়োজিত আছেন।
শ্রদ্ধেয় আলতাফ ভাই আমার গ্রামের বাড়িতে স্থানীয় মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে ১৯৯৮ সালে ও ২০০৪ সালে আমার আমন্ত্রণে অংশগ্রহণ করেছিলেন। উল্লেখ্য যে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় আমার জন্মস্থান টেপিরবাড়ী গ্রামে এলাকাবাসীর উদ্যোগে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত মসজিদ কমিটিতে আমাকে সভাপতি নির্বাচিত করা হয়। ১৯৯৫ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রতি বছর মসজিদ কমিটি ও স্থানীয় লোকজনের উদ্যোগে আমার সভাপতিত্বে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ঐ দুটি বার্ষিক ওয়াজ মাহফিলে অংশগ্রহণের পর আমার পিতাসহ পরিবারের অন্যান্যদের সাথে আলতাফ ভায়ের পরিচয় হয়। এরপর থেকে আলতাফ ভাই আমার কুশলাদি জানার পর প্রতিনিয়ত আমার পরিবারের সদস্যদের খোঁজখবর নিতেন। আমার এলাকায় আমার উদ্যোগে ২০০২ সালে ‘বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ’ বিতরণ অনুষ্ঠানে আলতাফ ভাই বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করে ছিলেন। আমার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ আব্দুল হান্নান। যতদূর মনে পড়ে আলতাফ ভাই সাংগঠনিক কাজ শেষে স্বল্প সময়ের জন্যে আরো দুইবার আমার গ্রামের বাড়িতে গিয়ে ছিলেন। আলতাফ ভাই আমার ঢাকার বাসতেও অনেকবার আমার আমন্ত্রণে  এসেছেন। আমিও অনেকবার আলতাফ ভাইয়ের বাসায় গিয়েছি এবং আলতাফ ভাইয়ের সাথে খেয়েছি। রমজান মাসে  ইফতার মাহফিলে তাঁর বাসায় আমন্ত্রণে অংশগ্রহণ করেছি। তিনি আমাকে খুবই ভালবাসতেন, তিনি হৃদয়-অন্তরে আমাকে খুবই পছন্দ করতেন। তার প্রতি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা সবসময়ই ছিল এবং তা অব্যাহত থাকবে। কারণ আলতাফ ভাইয়ের সাথে আমার সম্পর্ক ছিল আদর্শিক। এই আদর্শ হচ্ছে মানবকল্যাণের ও সৃজনশীল নান্দনিক কাজের। তিনি একজন নান্দনিক ও সৃজনশীল মানুষ ছিলেন। তার নানা সীমাবদ্ধতা থাকার পর তিনি সৃজনশীল কাজে সর্বদা সচেষ্ট থাকতেন। তিনি একজন সাংস্কৃতিকমনা মানুষ ছিলেন। বিভিন্ন সাংস্কৃতি সংগঠনের সাথে তিনি সক্রিয়ভাবে সংশ্লিষ্ট ছিলেন। সংবাদপত্রে নিউজ, ভিউজ, প্রবন্ধ, নিবন্ধন ছাড়াও তিনি কবিতা ও ছড়া লেখতেন। বাংলাদেশ লেখক সমিতির সাথে তিনি সংশ্লিষ্ট ছিলেন। এই সংগঠনের মাসিক আড্ডা ও সাহিত্য সভা জাতীয় সাংবাদিক সংস্থা ১৪ পুরানাপল্টনস্থ কার্যালয়ে দীর্ঘদিন যাবত অনুষ্ঠিত হয়। তখন এই সংগঠনের সভাপতি ছিলেন দেশের আরেকজন প্রবীণ সাংবাদিক ফরহাদ খাঁ, এছাড়া আলাপন সাহিত্য সংগঠন আলতাফ ভাইয়ের নেতৃত্বে গঠিত হয়।
১৯৯৫ সালে ঢাকা মহানগরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হিসেবে নিয়োগ পেয়ে যথারীতি আমি যোগদান করি। এরপর থেকে প্রায় প্রতিদিনই বিকেলে বা সন্ধ্যায় জাতীয় সাংবাদিক সংস্থার অফিসে আমার যাতায়াত ছিল। আলতাফ ভাইয়ের সাথে প্রায় প্রতিদিনই আমার দেখা হতো। সাংবাদিকতার বিভিন্ন নিয়মাবলি ও আচরণবিধি আমি আলতাফ ভাইয়ের কাছ থেকে জেনেছি বা শিখেছি। সেই সময় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে নিয়মিত সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হতো। আমি অনেকগুলো সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় প্রথম দিকে প্রশিক্ষণার্থী হিসেবে প্রশিক্ষণ গ্রহণ এবং পরবর্তীতে রিসোর্সপার্সন বা প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেছি। জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে ঢাকায় জাতীয় পর্যায়ে এবং ঢাকার বাইরে বিভিন্ন অনুষ্ঠানে আলতাফ ভাইয়ের সাথে আমি অংশগ্রহণ করেছি। আমার জানা মতে, আলতাফ ভাই একজন ভাল মানুষ, তিনি একজন নির্লোভ, নিরঅঙ্ককার ও পরোপকারী মানুষ ছিলেন। সীমিত সামর্থের মধ্যে থেকেও তিনি অন্যের উপকার করার চেষ্টা করতেন। তিনি সর্বদা হাসি-খুশি থাকতেন। আমি তারচেয়ে বয়সে কনিষ্ঠ কিন্তু তিনি সর্বদা আমার সাথে বন্ধুসুলভ আচরণ করতেন। আমি ১৯৯৫ সালে পেশাগত কারণে ঢাকায় আসার পর প্রথমে আমাকে জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ পরিষদ সদস্য এবং আলতাফ ভাইয়ের পরিচালনাধীন বাংলাদেশ নিউজ সিন্ডিকেট-বিএনএস এর স্টাফ রিপোর্টার পদে নিয়োগপত্র ও পরিচয়পত্র দেয়া হয়। পরবর্তীতে ১৯৯৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত আমি জাতীয় সাংবাদিক সংস্থার স্থায়ী পরিষদের সদস্য সচিব ছিলাম। পরবর্তীতে ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত আমাকে জাতীয় সাংবাদিক সংস্থা সিনিয়র সহসভাপতি করা হয়। এরপর ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত আমাকে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী সভাপতি করা হয়। পরবর্তীতে ২০১৬ সাল থেকে ২০২৩সাল পর্যন্ত জাতীয় সাংবাদিক সংস্থা সর্বোচ্চ পরিষদ (স্থায়ী পরিষদ) এর চেয়ারম্যান হিসেবে আমাকে আলতাফ ভাই মনোনীত করেন যা সর্বসম্মিতিক্রমে অনুমোদিত হয়। এরপর ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর আমাকে জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান উপদেষ্টা হিসেবে আলতাফ ভাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বস্মতিক্রমে মনোনিত করা হয়। উল্লেখ্য যে, জাতীয় সাংবাদিক সংস্থার উল্লেখিত গুরুত্বপূর্ণ পদে আলতাফ ভাই স্বপ্রনোদিত হয়ে আমাকে মনোনয়ন দেন। আমাকে জাতীয় সাংবাদিক সংস্থার কোনো পদে মনোনিত করার জন্যে আমি আলতাফ ভাইকে কিংবা অন্য কাউকে কখনো বলেনি। আলতাফ ভাই নিজ ইচ্ছায় উল্লেখিত পদে আমাকে মনোনীত করেন এবং আমাকে সম্মানিত করেছেন। এই জন্য তার প্রতি জানাই কৃতজ্ঞতা।
উল্লেখ্য যে, দেশের সুপরিচিত ও প্রতিষ্ঠিত বৃহত্তম বার্তা সংস্থা ‘ফেয়ার নিউজ সার্ভিস-এফএনএস’ এর নির্বাহী সম্পাদক পদে আলতাফ ভাইয়ের সুপারিশে কর্তৃপক্ষ আমাকে ২০১২সালে নিয়োগ প্রদান করেন। এই পদে দীর্ঘদিন আমি সুনামের সাথে দায়িত্ব পালন করেছি। উল্লেখ্য যে, আলতাফ ভাই প্রতিষ্ঠালগ্ন এফএনএস এর প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতায় আমার সফলতার পেছনে আলতাফ ভাইয়ের যথেষ্ট ভূমিকা রয়েছে এই জন্যে তার প্রতি আবারও শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
আমাদের প্রিয় ও শ্রদ্ধেয় মুহম্মদ আলতাফ হোসেন গত ১৪ অক্টোবর সোমবার দিবাগত রাতে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর আত্মার মাগফেরাত ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। হে মহান আল্লাহ্তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।
Post Views: 274

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
17

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

by admin
September 19, 2026
0
67

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর শফিক বাবু,হাকিকুল...

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

by admin
September 19, 2026
0
71

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে স্বাধীনতার পর বাংলাদেশের উচ্চশিক্ষার সুযোগ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ১৯৯২...

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

by admin
September 17, 2026
0
65

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে কাজ শুরু করেছে র‍্যাবের সব ইউনিট। জনবল, ক্ষমতা,  সম্পদসহ র‍্যাবের প্রায় সবকিছু নিয়ে আজ বুধবার...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d