Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ রাজশাহী বিভাগ

মেয়র অয়েজ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

admin by admin
August 24, 2024
in রাজশাহী বিভাগ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অয়েজ উদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
পৌরবাসী সরেজমিন অনুসন্ধান পুর্বক দুর্নীতি দমন কমিশনের (দুদুক) হস্তক্ষেপ কামনা করেছেন।
 জানা গেছে, সরকারি বিধি-বিধানের তোয়াক্কা না করে অবাধে অর্থ লোপাটের ঘটনা ঘটেছে  গোদাগাড়ী পৌরসভায়। বছর বছর বার্ষিক উন্নয়ন কর্মসূচি খাতের বরাদ্দ ছাড়াও অভ্যন্তরীণখাত থেকে পাওয়া বিপুল পরিমাণ টাকার সিংহভাগই ভুয়া প্রকল্প দেখিয়ে লোপাট করা হয়েছে। সুত্র জানায়, পলাতক মেয়র অয়েজ উদ্দিন বিশ্বাস, সহকারি প্রকৌশলী কাম সচিব সারওয়ার জাহান এবং হিসাব রক্ষক হেলাল উদ্দিন মিলে এসব অর্থ লোপাট করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সহকারি প্রকৌশলী সারওয়ার জাহান রাজশাহী নগরীর কোর্ট এলাকায় বানিয়েছেন আলিশান  চারতলা বাড়ি। পলাতক মেয়রও কামিয়েছেন কোটি কোটি টাকা। এসব  অভিযোগ কাউন্সিলর ও পৌরবাসীর।
এদিকে গত ১৯ আগষ্ট পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) পৌরসভার ব্যাংক হিসাবে মাত্র ১৬ হাজার টাকা পেয়েছেন। নতুন প্রশাসক চলতি পরিষদের আমলে গৃহীত ও বাস্তবায়িত উন্নয়ন প্রকল্প ছাড়াও অর্থ বরাদ্দ ও আহরণ সংক্রান্ত নথিপত্র তলব করেছেন। প্রশাসক জানিয়েছেন তিনি মাত্র একদিন অফিস করতে পেরেছেন। আগামিতে প্রকল্প গ্রহণ বাস্তবায়ন ও অর্থ ব্যয়ের বিষয়গুলি খতিয়ে দেখা হবে।
গোদাগাড়ী পৌরসভার বাসিন্দারা বলেছেন, পৌরবাসীর সুযোগ-সুবিধা সম্প্রসারণের বদলে পলাতক মেয়র অয়েজুদ্দিন বিশ্বাস, সহকারি প্রকৌশলী কাম সচিব সারওয়ার জাহান ও হিসাব রক্ষক হেলাল উদ্দিন মিলে লোপাট করেছেন সিংহভাগ অর্থ। নথিপত্র তল্লাশি করলে শত শত ভুয়া ও গায়েবি প্রকল্প বেরিয়ে আসবে যেগুলি সম্পর্কে পৌরসভার কাউন্সিলাররাও অবহিত না। তাদের আরও অভিযোগ বছর বছর বিপুল পরিমাণ বরাদ্দ আসলেও খানা খন্দকে ভরা পৌর সড়কগুলির একটিও সংস্কার করা হয়নি। বছরের পর বছর সংস্কার না হওয়ায় সড়কগুলির অধিকাংশতেই চলাচলে দূর্ভোগ পোহাতে হয় বাসিন্দাদের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালের ১ জানুয়ারি ১৪ দশমিক ২৭ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গোদাগাড়ী পৌরসভা গঠিত হয়। পৌরসভার মোট জনসংখ্যা ৪২ হাজার ৭৬৬ জন। পরবর্তীতে গোদাগাড়ী পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নীত করা হয়। এই হিসেবে গোদাগাড়ী পৌরসভায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির বছরে মোট ৭২ লাখ টাকা বরাদ্দ আসে। বর্তমানে ১২ কোটি টাকা ব্যয়ে ১৫টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে বলে দাবি করেছেন সহকারি প্রকৌশলী সারওয়ার জাহান।
সহকারি প্রকৌশলীর দাবি অনুযায়ী এসব প্রকল্পের আওতায় পৌরসভার সড়ক সংস্কার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে। গত ২১ আগস্ট গোটা পৌর এলাকা সরেজমিনে ঘুরে কোন সড়ক সংস্কারের কাজ চোখে পড়েনি। ড্রেনেজ প্রকল্পের কাজ কোথায় হচ্ছে সেটাও জানাতে চায়নি সহকারি প্রকৌশলী।
পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর শামিম আকতার বলেন, কোথায় কোন প্রকল্প নেওয়া হয়েছে অথবা হচ্ছে তা আমাদের জানানো হয়নি। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে চলতি পরিষদ দায়িত্ব গ্রহণ করে। কিন্তু গত সাড়ে তিন বছরেও আমার ওয়ার্ডে এক ছটাক উন্নয়ন কাজ হয়নি। মাসিক সভার কার্যবিবরণী কোন কাউন্সিলরকে দেওয়া হয় না। ফলে আমরা জানতেও পারি না কোন সভায় কোন প্রকল্প গ্রহণ করা হয়েছে অথবা কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদেরকে ডেকে শুধু মাসিক সভার উপস্থিতির রেজিষ্টারে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়েছে। আমরা বারবার মাসিক সভার কার্যবিবরণী চেয়েছি। কিন্তু কোনভাবেই দেওয়া হয়নি। অন্য কাউন্সিলরদের জিজ্ঞাসা করলে তারাও একই কথা বলবেন।
পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম বলেন, আমার সাড়ে তিন বছরের কার্যকালে মাসিক সভার কার্যবিবরণী চেয়েও পাইনি। ফলে আমরা জানতেই পারি না কোথায় কোন প্রকল্পে কত টাকা ব্যয় হচ্ছে। সাবেক মেয়র, প্রকৌশলী ও হিসাব রক্ষক ছাড়া কেউ কিছু জানে না। সবকিছু চলছে মনগড়াভাবে। নথিপত্র বের করা সম্ভব হলে শত শত গায়েবি প্রকল্পের বিবরণ বের হয়ে আসবে।
খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় হাট বাজার ও সড়ক ইজারা দিয়ে চলতি বছরে প্রায় পৌনে দুই কোটি টাকা রাজস্ব পায় গোদাগাড়ী পৌরসভা। এই টাকা পৌরবাসীর উন্নয়নে ব্যয় হওয়ার কথা। কাগজ কলমে প্রকল্প দেখিয়ে বিপুল পরিমাণ এই টাকা ভাগ বাটোয়ারা করে নিয়েছে তিন জনের সিন্ডিকেট। তবে পৌর সচিবের দাবি হাট বাজার ইজারার ৯ লাখ টাকা এখনো ইজারাদারের কাছ থেকে আদায় হয়নি।
জানা গেছে, ২০২১ সালে ২১ এপ্রিল মেয়র মনিরুল ইসলাম বাবু মারা গেলে প্যানেল মেয়র ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ওবাইদুল্লাহ ৯ মাস মেয়রের দায়িত্ব পালন করেন। এ সময়ে ওবাইদুল্লাহ পৌরসভার অধিকাংশ তহবিল খালি করে দেন।পৌরসভার সিঅ্যান্ডবি এলাকার বাসিন্দা এসাহাক আলী বলেন, সিঅ্যান্ডবি মোড় থেকে মাওলানা গেট ও মাদারপুর হয়ে রেলবাজার পর্যন্ত সড়কটি কয়েক বছর ধরে ভেঙ্গেচুরে একাকার হয়ে আছে। কিন্তু এটির কোন সংস্কার হয়নি। মহিষালবাড়ি মোড় থেকে রেলবাজার পর্যন্ত সড়কটিও সংস্কারের অভাবে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। ড্রেন না থাকায় রেলবাজার এলাকায় জলাবদ্ধতা নিয়মিত ঘটনা।নঅভিযোগের বিষয়ে জানতে পলাতক মেয়র অয়েজুদ্দিন বিশ্বাসের মোবাইল নম্বরে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া গেছে। সহকারি প্রকৌশলী কাম সচিব সারওয়ার জাহান বলেন, মাসিক সভার কার্যবিবরণী কাউন্সিলরদের দেওয়া হয়ে থাকে। ভুয়া ও গায়েবি প্রকল্পের মাধ্যমে বছর বছর বিপুল অর্থলোপাট প্রসঙ্গে তিনি বলেন, নিয়ম নীতি মেনে প্রকল্প গ্রহণ করা হয়। মাসিক সভায় কাউন্সিলরদেরকে বিস্তারিত অবহিত করিয়ে অনুমোদন করানো হয়। ১২ কোটি টাকার চলমান ১৫ প্রকল্পের অস্তিত্ব সম্পর্কে জানতে চাইলে তার দাবি এগুলি পৌর এলাকাতেই বাস্তবায়ন হচ্ছে।#
Post Views: 157

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা

নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা

by admin
September 19, 2026
0
10

নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...

১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম!

১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম!

by admin
September 19, 2026
0
17

১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! নাটোর প্রতিনিধি: ব্যবসার কাজে ঢাকায় কাওরান বাজার যাওয়ার পর ১৪ দিনেও খোঁজ...

নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান

নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান

by admin
September 19, 2026
0
3

নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে বিভিন্ন মেয়াদে...

নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান

নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান

by admin
September 19, 2026
0
3

নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরের নলডাঙ্গায়...

আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

by admin
September 17, 2026
0
17

নাজমুল হক নাহিদ , আত্রাই (নওগাঁ)প্রতিনিধি: "বৃক্ষ রোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ " প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে অংশীদারিত্বের ভিত্তিতে yuy6hh6...

দুর্গাপুরে ৬৭০ বস্তা অবৈধ জব্দ  সার গায়েব’ সংক্রান্ত সংবাদ ভিত্তিহীন দাবি প্রশাসনের

দুর্গাপুরে ৬৭০ বস্তা অবৈধ জব্দ  সার গায়েব’ সংক্রান্ত সংবাদ ভিত্তিহীন দাবি প্রশাসনের

by admin
September 17, 2026
0
8

আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর দুর্গাপুরে অবৈধভাবে মজুত করা সার জব্দ ও গায়েব শিরোনামে প্রকাশিত সংবাদ সঠিক নয় ভিত্তিহীন ও তথ্যগত বিভ্রান্তি...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার September 20, 2026
  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

      সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

      September 20, 2026
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d